Author: jatvadmin

অর্থ ও মানবপাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন কুয়েতের একটি আদালত। একই সঙ্গে তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল (৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এ রায় ঘোষণা করা হয়। গত বছরের ২৬ নভেম্বর এ মামলার শুনানি শেষে কুয়েতের অপরাধ আদালতের বিচারক আব্দুল্লাহ আল-ওসমান এই দিন ধার্য করেন। বর্তমানে পাপুল দেশটির কারাগারে রয়েছেন। অর্থ ও মানবপাচার এবং ঘুষ গ্রহণের অভিযোগে গত বছরের ৬ জুন রাতে কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে পাপুলকে গ্রেফতার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একই বছরের ১৭ সেপ্টেম্বর তার বিরুদ্ধে করা মামলার পূর্ণাঙ্গ…

Read More

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে একদিনে (শুক্রবার) আবারও প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। মহামারীর বছরজুড়ে প্রাণহানি ২২ লাখ ১৪ হাজারের বেশি। ২৪ ঘণ্টায় প্রায় ৬ লাখ নতুন সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত সোয়া ১০ কোটির বেশি।এদিন শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছেন ৩৪শ’র বেশি মানুষ। দেশটিতে মোট প্রাণহানি সাড়ে ৪ লাখ ছুঁইছুঁই। দিনের দ্বিতীয় সর্বোচ্চ ১২শ’র বেশি মৃত্যুতে যুক্তরাজ্যেও প্রাণহানি ১ লাখ ৫ হাজারের মতো। আরও ১১শ’ মানুষ মারা যাওয়ায় ব্রাজিলে মৃতের সংখ্যা ছাড়িয়েছে সোয়া দু’লাখের মতো। ৮ শতাধিক মৃত্যু রেকর্ড হয়েছে জার্মানিতে। এছাড়া ৩ শতাধিক থেকে ৫ শতাধিক মৃত্যু দেখেছে পোল্যান্ড, কলম্বিয়া, ইতালি, ফ্রান্স, স্পেন, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়া। ভারতে মোট প্রাণহানি…

Read More

পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের মূল্যায়নের ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৩০ জানুয়ারি) রাজধানীর গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান ছাড়াও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তার সামনে থাকা বাটন চেপে এ ফলাফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন। এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনির হাতে ২০২০ সালের এসএইচসি ও সমমানের পরীক্ষার ফলাফল…

Read More

সিঙ্গাপুরে দু’টি মসজিদে হামলা করে মুসলমানদের হত্যার পরিকল্পনার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে। খবরে বলা হচ্ছে যে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার দ্বিতীয় বার্ষিকীকে সামনে রেখে এই পরিকল্পনা করছিল ওই কিশোর। ক্রাইস্টচার্চে হামলাকারী ব্রেন্টন টারান্ট থেকে অনুপ্রাণিত হয়ে এই কিশোর ছুরি ব্যবহার করে হত্যা করা এবং তা লাইভস্ট্রিম বা সরাসরি প্রচারের পরিকল্পনা করেছিল। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের আওতায় আটকদের মধ্যে সর্বকনিষ্ঠ এই কিশোর। এই আইন সন্দেহভাজনদের বিচার ছাড়াই আটক রাখার অনুমতি দেয়। নিউজিল্যান্ডের ইতিহাসে ক্রাইস্টচার্চ হামলা ছিল সবচেয়ে জঘন্য নির্বিচারে গুলি চালানোর ঘটনা। ২০১৯ সালের ১৫ই মার্চ দু’টি মসজিদে টারান্টের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ৫১ জন। বিচারে তাকে কোন…

Read More

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বহুপ্রতীক্ষিত নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বিজয়ী হয়েছেন। তিনি ৩,৬৯,২৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২,৪৮৯ ভোট। বুধবার দিবাগত রাত ১টা ৩৪ মিনিটে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম থেকে এ ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান। এ নির্বাচনে ভোট পড়ার হার ২২ দশমিক ৫২ শতাংশ। এর আগে, রাত সাড়ে ১১টায় তিনি সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে ৫৩ ওয়ার্ডের ফলাফল ঘোষণা করেন। জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ১৪টি সংরক্ষিত ওয়ার্ড ও ৪১টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৩৯ ওয়ার্ডে (১৮ নম্বর পূর্ব…

Read More

এবারের অমর একুশে বইমেলা আগামী ১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে টানা ২৮ দিন চলবে এ মেলা। আজ বৃহস্পতিবার মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকালে মেলা পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মেলা শুরু হবে আগামী ১৮ মার্চ থেকে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত ৷ উল্লেখ্য, এর আগে বাংলা একাডেমি থেকে জানানো হয়েছিল, ১৮ মার্চ শুরু হবে বইমেলা। তবে কত দিন চলবে তার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা হয়নি। আজ বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি পহেলা বৈশাখ পর্যন্ত মেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

Read More

করাচি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিড নিয়েছে পাকিস্তান। প্রোটিয়াদের ২২০ রানের জবাবে প্রথম ইনিংসে পাকিস্তান অল-আউট হয়েছে ৩৭৮ রানে। লিড হয়েছে ১৫৮। পাকিস্তানের হয়ে দাপট দেখিয়েছেন লেজের দিকের ব্যাটসম্যানরা। হাসান আলী ২১, নোমান আলী ২৪ ও ইয়াসির শাহ ৩৮ রানে অপরাজিত থাকেন। এই হাসান আলীকে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সোশ্যাল সাইটে একটি হাস্যকর পোস্ট দিয়েছে। ৩৩ বলে ২১ রান করা হাসান আলী প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বলে নবম ব্যাটসম্যান হিসেবে বোল্ড হয়ে যান। তার আউট হওয়ার মুহূর্তের দুটি ছবি প্রকাশ করেছে এএফপি। সেই ছবি ফেসবুকে পোস্ট করে হাস্যরসের জন্ম দিয়েছে আইসিসি। ছবিতে দেখা যাচ্ছে, রাবাদার বলটি উড়িয়ে মারতে গিয়ে…

Read More

টেস্ট সিরিজে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে ক্যারিবীয় ব্যাটসম্যানদের। এমনিতেই চট্টগ্রামের উইকেট খানিকটা স্লো, তার মধ্যে উইকেটে বাড়তি স্পিন থাকলে ব্যাটসম্যানদের জন্য সেটি হয়ে উঠে মরণফাঁদ। তার পরেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ হওয়ার পর ঘুরে দাঁড়াতে মরিয়া সফরকারীরা। ক্যারিবীয় ব্যাটসম্যান জার্মেইন ব্ল্যাকউড জানালেন, মুমিনুল হকদের স্পিন সামলাতে প্রস্তুত সফরকারী ব্যাটসম্যানরা। উপমহাদেশের বাইরের দলগুলোর জন্য বরাবরই স্পিনবান্ধব উইকেট বানিয়ে থাকে বাংলাদেশ। কারণটাও স্বাভাবিক, নিজেদের শক্তিশালী স্পিন আক্রমণের বিপরীতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের স্পিন দুর্বলতা আছে বলেই এমন পরিকল্পনা। তবুও সব সামলাতে নিজেদের প্রস্তুতির কথা জানালেন ব্ল্যাকউড, ‘এই ধরনের উইকেট খুবই ধীরগতির। আমাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে কারণ এখন টেকনিক্যালি খুব বেশি কাজ…

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৮৭ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৫০৯ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৩ হাজার ৯৫৩ জনে। আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৭৮ হাজার ৫৪৬ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২০৪ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও…

Read More

হলিউড ফিল্ম ইন্ডাস্টিতে পা রাখতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ‘উইমেন স্টোরিজ’ শিরোনামে একটি অ্যান্থলজি সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। ৬টি ভিন্ন ভিন্ন গল্পে নির্মিতব্য যে চলচ্চিত্রটি পরিচালনা করবেন একাধিক নারী পরিচালক। একই সাথে এই ছবির বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করবেন, তাদের সবাই নারী। আইরভোলিনো এন্টারটেইনমেন্টের সহ-প্রযোজনা এবং অলাভজনক প্রযোজনা সংস্থা ‘উই ডু ইট টুগেদার’ এর যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে। ছবিটির পরিচালনায় থাকছেন চলচ্চিত্র নারী নির্মাতা মারিয়া সোল টোগানজি, লুসিয়া পুয়েঞ্জো এবং ক্যাথরিন হার্ডউইক। জ্যাকলিন ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন কারা ডেলিভেন, ইভা লঙ্গোরিয়া, মারগারিটা বাই, মার্সিয়া গে হারডেন এবং লিওনর ভারেলা এর মতো তারকারা। নারীকেন্দ্রিক সিনেমাটির শুটিং শুরু…

Read More