Author: jatvadmin

বাংলাদেশের সাথে কোনো দেশের বৈরী সম্পর্ক নেই দাবি করে প্রধানমন্ত্রী মেখ হাসিনা বলেছেন, আমাদের পররাষ্ট্রনীতির মূলমন্ত্র সবার সঙ্গে বন্ধুত্ব, বৈরিতা নয়। এই নীতিমালা জাতির পিতা আমাদের দিয়ে গেছেন। আর এই নীতিমালা অনুসরণ করেই আমরা আন্তঃরাষ্ট্রীয় সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যাচ্ছি। বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ‘ডিএসসিএসসি ২০২০-২০২১’ কোর্সের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী এসময় বলেন,  আজ কেউই বলতে পারবে না যে, বাংলাদেশের সাথে কোনো দেশের বৈরী সম্পর্ক আছে। আমরা সবার সঙ্গেই মোটামুটি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে চলছি। বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক, আঞ্চলিক ঐক্য নিয়ে বাংলাদেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ…

Read More

যুক্তরাষ্ট্র জুড়ে অভ্যন্তরীণ উগ্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক বিশেষ সতর্ক বার্তা জারি করা হয়েছে। এনিয়ে সর্বত্র উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গত চার বছরে যুক্তরাষ্ট্রের ইতিহাসে যে কোন সময়ের চেয়ে এই শ্বেতাঙ্গবাদী উগ্রদের কর্মকাণ্ড মাথাছাড়া দিয়ে উঠেছে সবচেয়ে বেশি। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এ নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করে একটি বুলেটিন প্রচার করেছে। বুলেটিনে পুরো সপ্তাহব্যাপী এই অভ্যন্তরীণ উগ্রদের হামলার বিষয়ে আশঙ্কা করে বিশেষ সতর্কতা জারি করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন সতর্কতা জারি করা হয়ে থাকে। মূলত নাইন ইলেভেন পরবর্তী সময়ে নতুন করে স্থাপিত হয় হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়। এর অধীনে ন্যাশনাল টেররিষ্ট এ্যাডভাইজারি সিস্টেম (এনটিএএস) কোন রকমের…

Read More

মন্ত্রিসভার সদস্যদের মধ্যে প্রথম করোনার টিকা নিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেন্দ্রে আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টিকা নেন তিনি। দেশের দ্বিতীয় কেন্দ্র বিএসএমএমইউয়ে আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় এ টিকাদান কর্মসূচি শুরু হয়। সেখানে প্রথম টিকা নেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এরপর সকাল সাড়ে ১০টার দিকে একই কেন্দ্রে টিকা নেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রথম টিকা নেওয়ার কারণ ব্যাখা করে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘করোনার টিকা নিয়ে বিভ্রান্তি রয়েছে, মানুষের মধ্যে ভীতি কাজ করছে। এ ভীতি দূর করতে স্বেচ্ছায় টিকা নিয়েছি।’ এদিকে,…

Read More

অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, পৃথিবীতে করোনার যত টিকা আবিষ্কার হয়েছে, সেগুলোর মধ্যে এ (অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা) টিকা সবচেয়ে বেশি নিরাপদ, এটা প্রমাণিত। যে কোনো টিকার পার্শ্বপ্রতিক্রিয়া হয়, মানুষকে সচেতন করতেই পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বলেছি। সুতরাং নির্ভয়ে এ টিকা নিতে পারেন দেশের মানুষ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, যখন একজন চিকিৎসক টিকা নেন, তখন তার কমিউনিটি আগ্রহী হয়। একইভাবে যখন একজন সাংবাদিক টিকা নেন, তার কমিউনিটিও আগ্রহী হয়। সব পেশার লোকজন যদি টিকা নেন, তখন তার কমিউনিটির অন্যরাও টিকা নিতে আগ্রহী হবেন।…

Read More

বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ একটি পদে নিয়োগ পেলেন আরেকজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কাজী সাবিল রহমান (৩৮)। হোয়াইট হাউজে এক্সিকিউটিভ অফিসের ম্যানেজমেন্ট এ্যান্ড বাজেট ডিভিশনে ইনফরমেশন এ্যান্ড রেগুলেটরি এফেয়ার্সের সিনিয়র কাউন্সেলর হয়েছেন কাজী সাবিল। ২৫ জানুয়ারি এই নিয়োগের সংবাদ পাওয়া গেছে। নিউইয়র্ক সিটিতে জন্মগ্রহণকারি কাজী সাবিল ব্রুকলীন ল’ স্কুলের এসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ‘ডেমজ’ নামক একটি থিঙ্ক ট্যাংকের প্রেসিডেন্ট ছিলেন। বর্ণ ও জাতিগত সাম্য, অর্থনৈতিক অন্তর্ভুক্তি, নীতিগত গবেষণার আলোকে গণতান্ত্রিক চেতনায় সর্বসাধারণকে উজ্জীবিত করার অভিপ্রায়ে কর্মরত এই থিঙ্কট্যাংকের মাধ্যমেই কাজী সাবিলের প্রতি জো বাইডেনের দৃষ্টি প্রসারিত হয়েছে। উল্লেখ্য, বাইডেন-কমলা ট্র্যাঞ্জিশন টিমে আমেরিকার অর্থনৈতিক অবস্থার ওপর গভীর পর্যবেক্ষণ আলোকে সুদূর প্রসারি…

Read More

হাতিরঝিলে বেড়াতে আসা বিনোদন প্রেমীদের হয়রানি করার অভিযোগে ১৬ কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ বুধবার বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রি‌লেশন্স বিভাগের দায়িত্বে থাকা এআইজি মো. সো‌হেল রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স শাখা পরিচালিত ফেসবুক পেইজে একজন সম্মানিত নাগরিক জানান যে, রাজধানীর হাতিরঝিল এলাকায় অবসরে বিনোদন এবং সুন্দরভাবে সময় কাটানোর জন্য আগত বিনোদনপ্রেমীরা কিছু কিশোর কর্তৃক হয়রানির শিকার হচ্ছেন। হাতিরঝিল এলাকায় অবসর কাটাতে বা বেড়াতে আসা মানুষের নিরাপত্তা প্রদানের জন্য পুলিশের প্রয়োজনীয় আয়োজন থাকা সত্ত্বেও…

Read More

প্রতি বছরের ন্যায় এবারও সেরা করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বিভিন্ন বিভাগে সেরা করদাতাদের দেয়া হবে ট্যাক্স কার্ড। সম্প্রতি ঘোষিত এই তালিকায় আছেন তিন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। জাতীয় ট্যাক্সকার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০১৯-২০২০ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে যাচাই-বাছাই করে বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭৬ ব্যক্তি, ৫৫ প্রতিষ্ঠান ও অন্যান্য ১২। ক্রিকেটারদের মধ্যে কর অঞ্চল ৭-এর সাকিব আল হাসান এবং কর অঞ্চল ১-এর তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা নির্বাচিত হয়েছেন। খেলোয়াড় ক্যাটাগরিতে…

Read More

করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আইসিসি র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন সাকিব আল হাসান। অন্যদিকে বোলারদের র‍্যাংকিংয়ে চার নম্বরে মেহেদী হাসান মিরাজ। সাকিবের নিষেধাজ্ঞাকালে নবী ছিলেন র‍্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডার। সাকিব র‍্যাংকিংয়ে ফেরার পর পয়েন্টের ভিত্তিতে ছেড়ে দিতে হয়েছিল শীর্ষস্থান। ২৬ জানুয়ারি আইসিসি তাদের নতুন র‌্যাংকিং হালনাগাদ করলে সাকিবের রেটিং ৩৭৩ থেকে বেড়ে হয়েছে ৪২০। অন্যদিকে ৩০১ থেকে ২৯৪ এ নেমে এসেছে নবীর পয়েন্ট।বোলারদের র‍্যাংকিংয়ে মেহেদী হাসান মিরাজ ৪ নম্বরে ও মুস্তাফিজুর রহমান রয়েছেন ৮ নম্বরে। শীর্ষ ১৫ জন বোলারের তালিকায় আছেন আরেক বাংলাদেশি। সাকিব আল হাসান ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৩তম স্থানে।…

Read More

ভোটকেন্দ্র দখল নিতে প্রকাশ্যে গোলাগুলি, ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ-সহিংসতা, প্রাণহানি, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভাঙচুর, বর্জনসহ নানা অনিয়মের অভিযোগ ও ভোটার খরার মধ্য দিয়ে শেষ হলো চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটগ্রহণ। বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় এ ভোটগ্রহণ শেষ হয়। প্রথমবারের মতো পুরো নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে ইভিএমের মাধ্যমে। এখন চলছে ভোট গণনা। বিএনপির পক্ষ থেকে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তোলা হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের তরফ থেকে ভোটকে উৎসবমুখর বলা হচ্ছে। নির্বাচনী কর্মকর্তারাও বলেছেন, ভোট শান্তিপূর্ণ হয়েছে।সকাল ৯টায় নগরের বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। অপরদিকে সকাল ১০টার দিকে…

Read More

দেশে করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার পর রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পরপরই নিবন্ধনের জন্য অনলাইন ‘সুরক্ষা’ প্ল্যাটফর্ম খুলে দেওয়া হয়েছে। এখন দেশব্যাপী ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করতে আর বাধা থাকলো না। ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে দেশব্যাপী ব্যাপকহারে এ কার্যক্রম চলবে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর প্রথম টিকা নেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা। এরপর পর্যায়ক্রমে চিকিৎসক হিসেবে প্রথম টিকা নেন মেডিসিন কনসালট্যান্ট ডা. আহমেদ লুৎফর মবিন, তারপর স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা,…

Read More