ত্বক ফর্সা করার ক্রিমের বিজ্ঞাপন করাকে নিজের অন্যতম ভুল সিদ্ধান্ত বলে মনে করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে কাজ করার জন্য আফসোস করেন অভিনেত্রী। হলিউডে পা রাখার পর থেকেই মূলত অভিনেত্রী এই ধরনের বিজ্ঞাপনে কাজ করা বন্ধ করে দেন। প্রিয়াঙ্কা বলেন, ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের কাছে এটা খুবই সাধারণ বিষয় ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করা। সেই সম্পর্কে তিনি তার বই ‘আনফিনিসড’এ লিখেছেন। অভিনেত্রী বলেন, দক্ষিণ এশিয়ায় ফর্সা হতে চাওয়াটা খুব স্বাভাবিক বিষয়; যেখানে একটি বড় অঙ্কের মানুষ ফর্সা হতে চান। পাশাপাশি অভিনেত্রীদের ক্ষেত্রে মুখে দাগ থাকলেও তা অস্বস্তিকর। তিনি জানান, গায়ের রং কালো হওয়ার দরুন ফর্সা হওয়ার জন্য মুখে ট্যালকম পাউডার মাখতেন…
Author: jatvadmin
মাইকেল মধুসুদন দত্তের বদলে ভুল করে উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর ছবি পোস্ট করে ফেলেন অভিনেতা। তিনি লিখেছিলেন, বাংলা সাহিত্যের বিশেষ করে রেনেসাঁস সময়ের অন্যতম কবি নাট্যকার, প্রহসন রচয়িতা মাইকেল মধুসুদন দত্ত। যার শ্রেষ্ঠ কাজগুলির মধ্যে সনেট এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন আমাদের মাতৃভাষাকে করে তুলেছে আরও সমৃদ্ধ। সেই মহামানবের জন্মবার্ষিকীতে আমি আমার সশ্রদ্ধ সম্মান জানাই। সোমবার (২৫ জানুয়ারি) ছিল মাইকেল মধুসুদন দত্তের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কোনও উচ্ছ্বাস না থাকলেও মনে রেখেছিলেন প্রসেনজিৎ। মাইকেলের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছিলেন টলিউড সুপারস্টার। আর তাতেই ভুল হয়ে যায়। আর এরপরেই নেটিজেনদের একাংশ তীব্র সমালোচনা শুরু করে দেন। ভুল বুঝতে পেরেই ক্ষমা চেয়ে…
ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালন পরিকল্পনা নবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলি শীর্ষ জেনারেল। ২০১৫ সালে বিশ্বশক্তিগুলোর সঙ্গে হওয়া পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে যাওয়া হবে ভুল সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি। ইরানের সঙ্গে যেকোনো কূটনৈতিক অঙ্গীকারের পথে সতর্কতার সঙ্গে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পরিষ্কার আভাসের পরেই ইসরায়েলি সেনাপ্রধানের এমন মন্তব্য এসেছে। মার্কিন নীতিনির্ধারণের ওপর ইসরায়েলি সশস্ত্র বাহিনীর প্রধানের মন্তব্য একেবারে বিরল। এতে ইসরায়েলি সরকারের পূর্ব-সমর্থন রয়েছে বলেই ধরে নেওয়া হচ্ছে।-খবর রয়টার্সের তেলআবিব ইউনিভার্সিটিস ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে দেওয়া বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল আভিভ কোহাবি বলেন, ইরানের সঙ্গে চুক্তিতে ফিরে যাওয়া কিংবা কয়েকটি ক্ষেত্রে উন্নতিসহ একই ধরনের চুক্তি করলে…
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশ বা ৩ কোটি ৪০ লাখ মানুষ ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা পাবে। বিতরণ কার্যক্রমের প্রথম পর্যায়ে দেশের ১ কোটি ৫০ লাখ মানুষ দুই সপ্তাহের ব্যবধানে দুই ডোজ টিকা পাবে। অধিবেশনের সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ নেতা বলেন, যথাসময়ে করোনাভাইরাসের টিকা প্রাপ্তির বিষয়ে সরকার শুরু থেকেই উদ্যোগ নেয়। সরকার ইতোমধ্যে সেরাম ইনস্টিটিউট ইন্ডিয়া এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত কোভিড-১৯ টিকা কোটি বা ততোধিক ডোজ ক্রয় করার ব্যবস্থা সম্পন্ন করেছে।…
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রথমবারের মতো বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সমন্বিত কন্টিনজেন্ট (মার্চিং ব্যান্ডসহ) ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছে। ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণে মঙ্গলবার (২৬ জানুয়ারি) লে. কর্নেল আবু মো. শাহনুর শাওন, পিএসসি এর নেতৃত্বে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চৌকস প্যারেড কন্টিনজেন্টটি সকালে রাজপথে আয়োজিত ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজের প্রধান অতিথিকে সালাম প্রদর্শন করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ৩০ জানুয়ারি সমন্বিত কন্টিনজেন্টটি বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। এ কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীসহ সব রাষ্ট্রীয় পর্যায়ে…
নগরের পাহাড়তলী থানাধীন পশ্চিম নাছিরাবাদ বার কোয়ার্টার এলাকায় ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। দুই ভাই দুই কাউন্সিলর প্রার্থীকে সমর্থন করতেন। বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুই ভাইয়ের মধ্যে পূর্ব থেকে বিরোধ ছিল। নিহতের নাম নিজাম উদ্দীন মুন্না। অভিযুক্ত তার ভাই সালাউদ্দীন কামরুল। এদের মধ্যে নিজাম উদ্দীন মুন্না সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবের আহমদের সমর্থক ও অভিযুক্ত সালাউদ্দীন কামরুল আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের সমর্থক। পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, বার কোয়ার্টার এলাকায় ছুরিকাঘাতে নিজাম উদ্দীন মুন্না নামে একজন নিহত হয়েছে। তার ভাই সালাউদ্দীন কামরুল ছুরিকাঘাত করেছে…
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নগরীর পাড়ারতলী ও আমতলা এলাকায় পৃথক সংঘর্ষে তাদের মৃত্যু হয়। বুধবার সকাল ৮টার দিকে নগরীর পাহাড়তলী এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের কর্মী সালাউদ্দিন কামরুলের ছুরিকাঘাতে নিহত হন তারই ভাই আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহম্মদের কর্মী নিজাম উদ্দীন মুন্না। এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) বলেন, সরাইপাড়ায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। মৃত্যুর কারণ পারিবারিক বিরোধ কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এদিকে নির্বাচনকে কেন্দ্র…
ভারতের প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি) উপলক্ষে বিগ বাজেটের চলচ্চিত্র নির্মাণের ঘোষণা এলো। যার নাম ‘১৯৭১’। ছবিটি তৈরি করা হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। আর এটি নির্মাণের ঘোষণা দিয়েছেন ‘দাবাং-৩’ ও ‘বীর দি ওয়েডিং’-খ্যাত প্রযোজক নিখিল দ্বিবেদি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি হলেও এর মূল গল্প থাকবে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর প্রধান স্যাম মানেকশকে ঘিরে। নিখিল জানান, বেশ বড় পরিসরে চলচ্চিত্রটি তিনি নির্মাণ করতে চান। এই প্রযোজক বলেন, ‘‘সত্যিকারের যুদ্ধের ছবি আমাদের নেই। ‘১৯৭১’-এর মাধ্যমে সেটা করতে চাই। যেন এটা ঐতিহাসিক দলিল হয়ে ওঠে। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ধরে এর কাজ করতে চাই।’’ আরও একটু যোগ করে এর…
আগামীকাল বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের আট হাজার সদস্য মাঠে থাকবে।মঙ্গলবার সকালে পুলিশ সদর দফতর এ তথ্য জানিয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বিশেষ শাখার উপ-কমিশনার মো. আবদুল ওয়ারিশ বলেন,‘চসিক নির্বাচনে নগর ও হাটহাজারী উপজেলা মিলিয়ে ৭৩৫টি কেন্দ্র আছে। কেন্দ্রগুলোর অতীতের সহিংসতার ইতিহাস, প্রার্থীদের অবস্থান এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে প্রায় ৮ হাজার পুলিশ সদস্য মোতায়েনসহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ২৫ প্লাটুন বিজিবি মোবাইল টিমে স্ট্রাইকিং ফোর্স হিসাবে সব কেন্দ্রে কাজ করবে।’
হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের বাগনীপাড়া গ্রামে দিনদুপুর স্কুলছাত্রীকে বেধে মারপিট করে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে একদল দুবৃত্ত।গুরতর আহত অবস্তায় আয়েশা আক্তার ইতি (১৭) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে দিনদুপুর এমন ঘটনা ঘটায় ওই গ্রাম জুড়ে আতংক বিরাজ করছে।আহত আয়েশা আক্তার ইতি বাগনীপাড়া এলাকার টেনু মিয়ার কন্যা ও শায়েস্তাগঞ্জ গার্লস স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। সূত্র জানায়, ওই গ্রামের টেনু মিয়া পেশায় চা পাতা ব্যবসায়ী। শনিবার সকালে তার স্ত্রী রাবেয়া খাতুনকে নিয়ে অসুস্থ শশুড় কে দেখতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চলে যান।বাড়িতে একা থাকে স্কুল পড়ুয়া কন্যা আয়েশা আক্তার।দুপুর বেলায় ৩ জন মুখোশধারী যুবক তার ঘরে ডুকে ভেতর থেকে দরজা বন্ধ…