মাদক ও অস্ত্র মামলায় ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে পৃথক দুটি চার্জশিট দাখিল করেছে গোয়েন্দা পুলিশ।মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মালেক এ চার্জশিট দাখিল করেন। প্রসঙ্গত, গত ২০ নভেম্বর রাতে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে মনিরের বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় তার বাড়ি থেকে ১ কোটি ৯ লাখ টাকা, ৪ লিটার মদ, ৮ কেজি স্বর্ণ, একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে। অস্ত্র ও মদের পাশাপাশি ৯ লাখ টাকা মূল্যের ১০ দেশের বৈদেশিক মুদ্রা জব্দ করেছে র্যাব। ২০১৯ সালে তার বিরুদ্ধে রাজউকের ৭০টি নথি…
Author: jatvadmin
রাজধানীর কলাবাগানে স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা মামলার আসামি ইফতেখার ফারদিন দিহানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এ দিন তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার পুলিশ পরিদর্শক আ ফ ম আসাদুজ্জামান প্রতিবেদন দাখিল না করে সময়ের আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন। গত ৭ জানুয়ারি কলাবাগানের ওই বাসা থেকেই ‘ও’ লেভেলের ওই ছাত্রীকে মডার্ন হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তার বন্ধু দিহান। তবে তার আগেই মেয়েটির মৃত্যু হয়।পর দিন ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা.…
সেই ১৯৫০ সাল থেকে শুরু করে প্রত্যেক বছর ২৬ জানুয়ারি ভারতে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। কিন্তু কেন? কী জন্য এত গুরুত্বপূর্ণ এই দিনটি? ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীন হয় ভারতবর্ষ। তবে সেই দিনটি ভারতীয়রা বেছে নেননি। বরং লর্ড মাউন্টব্যাটন নিজেদের ইচ্ছেমতো ১৫ আগস্ট দিনটি বেছে নেয় ভারতকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই দিনই জাপান মিত্রশক্তির কাছে হার মানে। সেজন্যই ১৫ আগস্ট দিনটি বেছে নেয় ব্রিটিশ সরকার। তবে ১৯৪৭ সালের ১৫ আগস্ট দেশ স্বাধীন হলেও ভারতের নিজস্ব কোনও সংবিধান ছিল না। সেই সংবিধানই রচিত হয় এবং ১৯৪৯ সালের ২৬ নভেম্বর তা গৃহীত হয়। সেই সময় সংবিধান রচয়িতারা…
তিন বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে ভারতের প্রজাতন্ত্র দিবসে রাজধানী দিল্লিতে সকাল থেকেই কৃষকরা বিক্ষোভ শুরু করেন। কথা ছিল স্থানীয় সময় দুপুর ১২টার পর শুরু হবে ট্রাক্টর মিছিল। কিন্তু সকাল সাড়ে ৮টার দিকেই সিংঘু সীমান্তে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন কৃষকরা। নির্ধারিত সময়ের অনেক আগেই ট্রাক্টর নিয়ে দিল্লিরেতে ঢুকতে শুরু কছেন তারা। হাজার হাজার কৃষক ট্রাক্টর নিয়ে সকাল সাড়ে ৮টা থেকেই মিছিল শুরু করে দেন।ট্রাক্টর র্যালি ঘিরে উত্তেজনার মধ্যে কৃষকদের উপর লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসও নিক্ষেপ করে পুলিশ। ভারতীয় গণমাধ্যম জানা যায়, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তিনটি নির্দিষ্ট রাস্তায় কৃষকদের ট্রাক্টর মিছিল করার অনুমতি দিয়েছিল দিল্লি পুলিশ। কিন্তু মঙ্গলবার…
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বেক্সিমকোর আমদানি করা করোনার ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের জন্য উপযুক্ত হওয়ায় ছাড়পত্র দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। মঙ্গলবার (২৬ জানুয়ারি) ঔষধ প্রশাসন অধিদপ্তর মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ডের ৫০ লাখ করোনার টিকার চালান এসে পৌঁছায়। টিকা আসার পর সেটি সরাসরি বেক্সিমকোর টঙ্গী গুদামে নিয়ে যাওয়া হয়। পরে সরকারের চাহিদা অনুসারে বিতরণ করা হবে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, বেক্সিমকো বণিজ্যিকভাবে কোনো ভ্যাকসিন আনছে না। শুধু সরকারি…
রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভ্যাকসিন নিয়ে তাদের মিথ্যাচার জনগণ অতীতের মত এখনো আমলে নেবে না। মঙ্গলবার সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। কাউকে লাভবান বা ব্যবসায়িক স্বার্থে সরকার করোনা ভ্যাকসিন সংগ্রহ করেনি জানিয়ে সেতুমন্ত্রী বলেন, জনগণের স্বার্থে ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে। বিএনপি নেতাদের ভ্যাকসিনের মতো স্পর্শকাতর ইস্যুতে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ব্যবসায়িক স্বার্থের অভিযোগ অমূলক ও ভিত্তিহীন। জনগণের মাঝে সংশয় তৈরি করে অহেতুক একটা ভালো কাজে বাধা দেওয়া ঠিক নয় জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, শেখ হাসিনার সততা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন হওয়ায়…
কালোবাজারি আর চোরাচালানের পাশাপাশি ভ্যাট ফাঁকিতেও বেপরোয়া হয়ে উঠেছে ইউএস-বাংলা গ্রুপের ১২ অঙ্গপ্রতিষ্ঠান। এ তথ্য দিয়ে কাস্টমস ও ভ্যাট বিভাগ সূত্র জানায়, সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আত্মসাৎ করে মাত্র কয়েক বছরে ‘আঙ্গুল ফুলে কলা গাছ’ হয়েছে ইউএস-বাংলা গ্রুপ। এ গ্রুপের দুই প্রতিষ্ঠানের একটির বিরুদ্ধে সোনা চোরাচালান ও আরেকটির বিরুদ্ধে বন্ডেড ওয়্যার হাউস সুবিধার অপব্যবহার এবং অর্থ পাচারের তথ্য রয়েছে। এ অবস্থায় ইউএস-বাংলা গ্রুপের ১২ অঙ্গপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ফাঁকি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভ্যাট বিভাগ সূত্র। এ প্রসঙ্গে জাতাীয় রাজস্ব বোর্ড-এনবিআর সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও আইটি) ড. আবদুল মান্নান শিকদার গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকি…
ডিজাইন এসেনশিয়া ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী এ অভিনেত্রী বলেন, ‘বলিউডে পা রাখার শুরু থেকেই আমার নিজের উপার্জিত অর্থে একটি বাড়ি কিনতে চেয়েছি। এক দশক পরে এসে আমার সেই স্বপ্ন সত্যি হলো। যদিও আমি ৩০ বছরের মধ্যেই বাড়িটি কিনতে চেয়েছিলাম। বছর দুয়েক বেশি সময় নিয়ে ফেলেছি। তা–ও, স্বপ্ন তো স্পর্শ করলাম।’ এখনই বাড়ি বদলানোর কোনো পরিকল্পনা নেই জানিয়ে শত্রুঘ্ন সিনহার এই কন্যা আরও বলেছেন, ‘আমার মা–বাবার সঙ্গে থাকতে বেশ লাগে। তাই শিগগিরই এই বাড়ি ছাড়ছি না। তাছাড়া মাত্র তো বাড়িটা কিনলাম। এখনো অনেক কাজ বাকি। ফার্নিচার কেনা চলছে। ঘর সাজানোর কাজ করছেন রূপিন সূচক।’ নেট দুনিয়ার মানুষের ক্রমাগত…
ক্যারিয়ারটা শুরু করেছিলেন গায়ক হিসেবে। গান গেয়ে আকাশছোঁয়া জনপ্রিয়তা তিনি পেয়েছেন। এরপর তাকে পাওয়া গেছে সুরকার, গীতিকার হিসেবেও। তিনি মডেল হয়ে কিছু বিজ্ঞাপনে প্রশংসিত হন। এরপর বনে যান নিয়মিত অভিনেতা। অভিনয় করেছেন গান, নাটক ও সিনেমায়। এবার তিনি নতুন আরও এক পরিচয়ে হাজির হচ্ছেন। তাহসান খান এবার আত্মপ্রকাশ করছেন লেখক হিসেবে। তিনি নিশ্চিত করেন, প্রথমবারের মতো বই লিখেছেন। নাম ‘অনুভূতির অভিধান’। আসছে বইমেলায় এটি অধ্যায়ন প্রকাশনী থেকে বের হবে। প্রথমবার বই লেখা নিয়ে তাহসান বলেন, ‘অন্যরকম একটা অনুভূতি অবশ্যই। নিজের লেখা প্রথম বই। আবেগটা দারুণ। ২০-২৫টি গল্প নিয়ে বইটি তৈরি করা। আশা করছি পাঠক পড়ে আরাম পাবেন।’ ‘মানুষের জীবনে বেড়ে…
বিএনপি বিমানের দুর্নীতির জন্মদাতা মন্তব্য করে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, বিমানের দুর্নীতি বিএনপির আমলে তৈরি হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) সকালে জাতীয় সংসদে এক আলোচনায় বিরোধী দলের সদস্যদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য প্রতিমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এসময় প্রতিমন্ত্রী মাহাবুব আলী বলেন, বিমানের অব্যবস্থাপনা বিএনপির আমলে তৈরি হয়েছিল। বিএনপির আমলে তারা বিমানকে লুটপাটের আখড়া বানিয়েছিল। হাওয়া ভবন তৈরি করে সর্বত্র দুর্নীতির লুটপাট চালানো হয়েছে। এখন বিমানে দুর্নীতি হয় না বলবো না, সামান্য হয়। আমরা তার বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছি। বিএনপি বিমানের দুর্নীতির জন্মদাতা। সংসদ সদস্যদের বিভিন্ন অভিযোগের বিষয়ে বেসরকারি বিমান ও পর্যটন…