তার পুরো নাম আসমা শেখ সুইটি। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি হলমার্ক গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমদকে গত পাঁচ বছর ধরে দফায় দফায় সাক্ষাৎ করে সঙ্গ দিয়ে আসছিলেন সুইটি নামের ওই নারী। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর সবুজবাগের নিজ বাসায় মা এবং ছেলেকে নিয়ে বসবাস করেন সুইটি। তার গ্রামের বাড়ি ফেনী। সুইটির বাবা গ্রামের বাড়িতে থাকেন। মাঝে মধ্যে ঢাকায় এসে বেড়িয়ে যান। মুঠোফোনে তুষারের সঙ্গে তার পরিচয়। পরবর্তীতে তারা গোপনে বিয়ে করেন। কারাবন্দি তুষারের প্রথম পক্ষের স্ত্রী এবং দুই সন্তান রয়েছে। ২০১২ সালে র্যাবের হাতে গ্রেফতারের পর তুষার আহমেদ কারাগারে থাকায় তার প্রথম স্ত্রী নাজনিন সুলতানা মিষ্টি দুই সন্তানকে নিয়ে মালয়েশিয়ায়…
Author: jatvadmin
ভেড়ামারা পৌরসভা নির্বাচন চলাকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগের ঘটনায় গত ২০ জানুয়ারি বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ কুষ্টিয়ার পুলিশ সুপারকে এসএম তানভীর আরাফাতকে তলব করেন। গত ১৬ জানুয়ারি ভেড়ামারা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান নির্বাচন কমিশনে একটি অভিযোগ দেন। ওই অভিযোগের অনুলিপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছেও দেওয়া হয়। অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান বলেন, কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনের সময় এক ভোটারের অভিযোগের ভিত্তিতে ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে যাই। সেখানে কয়েকজনকে ভোটকেন্দ্রের বুথের ভেতর পোলিং এজেন্টদের…
এই প্রথম লকডাউনের মাঝেও পর্তুগালে স্বাস্থবিধি মেনে নির্বাচন অনুষ্ঠিত হলো। পিএসডি দলের মার্সেলো রেবেলো পর্তুগালে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ৬০ দশমিক ৭০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচিত হন বর্তমান প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা। ১২ দশমিক ৯৭ শতাংশ ভোটে আনা গোমেজের অবস্থান দ্বিতীয় এবং ১১ দশমিক ৯০ শতাংশ ভোটে তৃতীয় অবস্থানে ছিলেন কট্টরপন্থী আন্দ্রে ভেনতুরা। অভিবাসীবান্ধব হওয়ায় বেশ কয়েক বছর ধরে প্রবাসী বাংলাদেশিদের সমর্থন ছিল মার্সেলোর দিকে। পর্তুগিজদের পাশাপাশি তাঁর বিজয়ে খুশি অভিবাসীরাও।
হোয়াইট হাউসের জাতীয় টাস্কফোর্সের সদস্য ডা. ডেব্রাহ বার্কস প্রেসিডেন্ট থাকাকালে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের গোপন কিছু কর্মকাণ্ড ফাঁস করে দিয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে মার্গারেট ব্রেনানকে দেওয়া সাক্ষাৎকারে বার্কস বলেছেন, ট্রাম্প ও হোয়াইট হাউসের অনেক কর্মকর্তা কোভিড-১৯ রোগ স্রেফ ধাপ্পাবাজি বলেই বিশ্বাস করতেন। তাঁরা এ ব্যাপারে ছিলেন উদাসীন। তাঁরা বলতেন, এসব প্রতারণা। বার্কস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ব্লিচ দিয়ে ফুসফুস পরিষ্কার করলে করোনা চলে যেতে পারে। সে সময় পাশে দাঁড়িয়ে থাকা বার্কস মুখভঙ্গি করে জানিয়েছিলেন, করোনা নিয়ে ট্রাম্প মার্কিনদের সঙ্গে উপহাস করছেন। ট্রাম্পের সময়ে অনেকবার চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন বলেও জানান বার্কস। বার্কস…
করোনাভাইরাসের টিকার জন্য বাংলাদেশের অধীর অপেক্ষার অবসান ঘটেছে। ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে ২০ লাখ ডোজ টিকা। আজ আসবে আরো ৬০ লাখ ডোজ। দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে আগামী ২৭ জানুয়ারি। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে সবার আগে টিকা দেওয়া হবে। পরদিন ঢাকার পাঁচটি হাসপাতালে আরো ৪০০ থেকে ৫০০ জনকে টিকা দেয়া হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে সারাদেশে করোনার গণ টিকাদান শুরুর পরিকল্পনা রয়েছে সরকারের। তবে করোনার টিকা পেতে সবাইকে অনলাইনে নিবন্ধন করতে হবে। এজন্য ‘সুরক্ষা অ্যাপ’ নামে একটি অ্যাপও তৈরি করা হয়েছে। জেনে নিন টিকা পেতে কিভাবে নিবন্ধন করবেন- যেভাবে করতে হবে অনলাইনে নিবন্ধন : টিকা পেতে আগ্রহীরা…
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারের কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ৫০ লাখ ডোজ দেশে পৌঁছেছে। আজ সোমবার সকাল ১১টার কিছু পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে এসব ভ্যাকসিন এসে পৌঁছায়। ভ্যাকসিনের বিষয়ে আজ সকাল সাড়ে ১১টায় ব্রিফ করবে বেক্সিমকো। টিকা সংরক্ষণের জন্য বেক্সিমকোর ওয়্যারহাউসে নিয়ে যাওয়া হবে। এরপর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তারিখে তা জেলা-উপজেলার নির্ধারিত স্থানে পৌঁছে দেবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই টিকার বাইরে দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কর্মরতদের সুরক্ষায় ১০ লাখ ডোজ টিকা আনবে বেক্সিমকো। গতকাল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে সরকার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার যে ৩ কোটি ডোজ টিকা কিনছে, তার প্রথম…
সাভারের শেষ সীমানা বিরুলিয়া। এ এলাকায় ফসলি জমি ও বাসাবাড়ির পাশে মিক্সার কারখানা থাকায় শব্দ ও দুর্গন্ধযুক্ত পানির কারণে দূষিত হচ্ছে পরিবেশ।বর্তমানে এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই কারখানাগুলো। স্থানীয়দের অভিযোগ, বিরুলিয়ায় দু’টি কারখানার কারণে অনেক ধুলা-বালির সৃষ্টি হয় যা আবাসিক এলাকার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়। এসব কারখানাগুলোতে শিশু শ্রমিকরাও কাজ করে যা অন্যায়। এছাড়া সড়কে মিক্সার কারখানার গাড়িগুলো যাতায়াতের সময় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সরজমিনে বিরুলিয়ার খেয়াঘাট এলাকা অবস্থিত দু’টি কারখানায় গিয়ে দেখা যায়, পরিবেশ দূষণের এমন বেহাল চিত্র। সেখানে একটি কারখানার কাজ পুরোদমে চলছে। পাথরগুলো নিয়ে যাচ্ছে শিশুরা সেই পাথরগুলো আবার মেশিনের ভেতরে ঢেলে দেওয়া হচ্ছে। মেশিনের…
রাজধানীর মিরপুরে বিহারিদের উচ্ছেদ কার্যক্রমের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা থাকার পরও উচ্ছেদ অভিযান পরিচালনা করায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামসহ সাত জনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আদালত অবমাননা মামলার আবেদন করা হয়েছে। একই সঙ্গে উচ্ছেদ অভিযান পরিচালনার কারণে ওই সময় বিহারিদের প্রায় ৩৪ কোটি টাকা ক্ষতি পূরণের আর্জিও জানানো হয়েছে আবেদনে। সোমবার (২৫ জানুয়ারি) আবেদনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিহারিদের আইনজীবী সগির হোসেন লিয়ন। এ আবেদনের শুনানি করবেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে গতকাল রবিবার (২৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের আইনজীবী এই আবেদন করেছেন। মেয়র আতিকুল ইসলাম ছাড়াও অন্য যাদের…
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দু’দল। এ ম্যাচে বাংলাদেশ একাদশে জায়গা করে নিয়েছেন পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার সাইফউদ্দিন। আর জায়গা হারিয়েছেন হাসান মাহমুদ ও রুবেল হোসেন। বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান। ক্যারিবীয় দলে দুটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন জোসুয়া দা সিলভা ও অ্যান্ড্রে ম্যাকার্থি। তার বদলে অভিষেক হলো…
দেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ এবং উন্নয়নকামী সকল পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সাম্প্রদায়িকতা নির্মূল করে অসাম্প্রদায়িক ও উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে শেখ হাসিনার অব্যাহত প্রয়াসকে শক্তিশালী করতে হবে। ওবায়দুল কাদের রোববার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন। আওয়ামী লীগের ঢাকা মহানগরসহ বেশ কিছু জেলা কমিটি ইতোমধ্যেই অনুমোদন দেওয়া হয়েছে। জেলা কমিটিসহ অন্যান্য কমিটিগুলো একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে চূড়ান্ত করা হয়। প্রস্তাবিত কমিটি জমা দেওয়ার পর ৮টি বিভাগের জন্য গঠিত কমিটি স্ব-স্ব বিভাগের আওতাধীন জেলা কমিটি যাচাই-বাছাই করা হয়, পরে দলীয় সভাপতির সম্মতি নিয়ে সাধারণ সম্পাদক চূড়ান্ত অনুমোদন…