আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কথায় কথায় বিদেশি দূতাবাসে নালিশ করে বিএনপিই দেশকে নতজানু করেছে, আওয়ামী লীগ নয়।’ তিনি বলেন, ‘বিএনপি নিজেই ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী এবং এ তত্ত্বের অনুসারী বলে সব ক্ষেত্রে গন্ধ খোঁজে।’ শনিবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, ‘বিএনপির অপমৃত্যু তো…
Author: jatvadmin
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে আট হাজার তিন জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৪৩৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩১ হাজার ৩২৬ জনে। শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শেষ পর্যন্ত লকডাউনের পথে হাঁটল হংকংও। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। আজ শনিবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। করোনা সংক্রমণ রোধে গত এক বছর অধিকাংশ দেশে দফায় দফায় লকডাউন আরোপ হলেও এর থেকে মুক্ত ছিল হংকং। কঠোর সুরক্ষা ব্যবস্থা নিয়ে মহামারি মোকাবিলা করে প্রশংসিত হয় চীনা স্বায়ত্তশাসিত অঞ্চলটি। কিন্তু করোনার হটস্পট হয়ে ওঠায় কিছু এলাকায় সাময়িকভাবে লকডাউন আরোপ করে হংকং। সরকারের বিবৃতিতে বলা হয়, টেস্টের জন্য এমন কড়াকড়ির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবিসি জানায়, শুক্রবার নতুন করে ৬১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন অঞ্চলটিতে। এর মধ্যে স্থানীয়ভাবে শনাক্ত হয়েছেন ৫৫ জন। লকডাউন আরোপ হওয়া কুউলুন…
শুরু হওয়া শৈত্যপ্রবাহ দেশের তিন অঞ্চলে অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্ততর। শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শ্রীমঙ্গল, রাঙ্গামাটি ও পঞ্চগড় অঞ্চল দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সকাল ৬টা থেকে পরবর্তী ৭ ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সকালের দিকে মাঝারি থেকে ভারী কুয়াশা পড়তে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।…
দেশে আগামী ২৭ জানুয়ারি থেকে করোনাভাইরাস টিকা দেওয়া শুরু হবে। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সকে প্রথম টিকা দেওয়ার মাধ্যমে প্রাথমিকভাবে টিকাদান কর্মসূচির কাজ শুরু হবে। ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন গিয়ে স্বাস্থ্যসচিব আবদুল মান্নান এ তথ্য দেন। তিনি জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দেওয়ার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে। এর আগে বুধবার (২০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে টিকা বিষয়ক এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসচিব আব্দুল মানান বলেন, কুর্মিটোলা হাসপাতালে ২৭ বা ২৮ জানুয়ারি ২০ থেকে ২৫ জনকে টিকা দেওয়ার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে। এর আগে বৃহস্পতিবার…
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার পুরো বংশই রাজাকার ছিল, বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের আওয়ামী লীগের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী । বুহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেজবুক আইডিতে লাইভে এসে দেওয়া সংক্ষিপ্ত একটি ভিডিও বার্তায় এ মন্তব্য করার পর তোলপার চলছে ।
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জিতে বীরের বেশে ভারতে ফিরেছেন পেসার মোহাম্মদ সিরাজ। বাবা মোহাম্মদ ঘাউসের স্বপ্ন ছিল ছেলে মোহাম্মদ সিরাজ বড় ক্রিকেটার হবে। অটোচালক বাবার সেই স্বপ্ন পূরণ হয়েছে। অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ শেষে দেশে ফিরেই সিরাজ ছুটে গিয়েছিলেন পরপারে পাড়ি জমানো বাবার কবরের পাশে। বাবার কবর জিয়ারতের সেই মুহূর্ত সমর্থকদের হৃদয় স্পর্শ করেছিল। টেস্ট সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি সিরাজ এবার আলোচনায় এলেন বিএমডব্লিউ গাড়ির মালিক হয়ে। অস্ট্রেলিয়ায় দারুণ খেলা সিরাজ নিজেকে বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন। শুক্রবার হায়দরাবাদের রাস্তায় নতুন বিএমডব্লিউ গাড়িতে চড়তে দেখা গেছে তাকে। সেই দৃশ্যের দুটি ভিভিও নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ারও করেছেন সিরাজ। অস্ট্রেলিয়া সফরে গিয়ে বাবার মৃত্যুর সংবাদ শুনেন সিরাজ। তবে…
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, এমপি একরামুল করিম চৌধুরীর অনাচার ও অনিয়মের বিচার চাই। নইলে নোয়াখালীতে তুমুল আন্দোলন চলবে। তিনি বলেন, জেলা আওয়ামী লীগ কমিটি বাতিল ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তিনি লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এ ছাড়া ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকারের পরিবার বলে আখ্যায়িত করে কটূক্তি করায় তিনি প্রতিবাদ জানান। এই সময় তিনি একরামুল করিম চৌধুরীর সমালোচনা করেন। গতকাল বিকালে এক বিক্ষোভ সমাবেশে তিনি বক্তৃতা করছিলেন। এ সময় তিনি বলেন, যদি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয়, যদি নোয়াখালীর অপরাজনীতি বন্ধ করা না হয়,…
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ২০৪১ সালের আগেই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে বলে আশা করা যায়। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে লা মেরিডিয়ান হোটেলে ‘জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল-জেসিআই বাংলাদেশ’-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ড. হাছান জেসিআই তরুণদের বলেন, ‘শুধু নিজের বা নিজের পরিবারের জন্যই নয়, স্বপ্ন দেখতে হবে সমগ্র দেশ ও দেশের মানুষের জন্য। তা হলেই দেশ তার কাক্সিক্ষত ঠিকানায় পৌঁছে যাবে।’ মন্ত্রী আরও বলেন, ২০০৮ সালের খাদ্যঘাটতির বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যউদ্বৃত্তের দেশ।…
দেশের ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর দিতে পারা নিজের সবচেয়ে বড় আনন্দের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এ কথা বলেন। এদিন দেশের ৪৯২ উপজেলার প্রায় ৭০ হাজার পরিবারকে পাকাঘর হস্তান্তর করেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘আজকে আমার অত্যন্ত আনন্দের দিন। গৃহহীন পরিবারকে গৃহ দিতে পারছি, এটি আমার সবচেয়ে আনন্দের। আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের কথাই ভাবতেন। আমাদের পরিবারের লোকদের চেয়ে তিনি গরীব অসহায় মানুষদের নিয়ে বেশি ভাবতেন এবং কাজ করেছেন। এই গৃহ প্রদান কার্যক্রম তারই…