কোনো বিলম্ব ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ রিট করেন ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাইয়ুম সরকার। গাজীপুর ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবদুল কাইয়ুম সরকার পিটিশনার হয়ে বৃহস্পতিবার রিটটি (৯৪৯/২০২১) দাখিল করেন বলে জানায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। রিটে শিক্ষাসচিব ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ ৬ জনকে বিবাদী করা হয়েছে। কোনো বিলম্ব ছাড়াই রিটে শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে আরজি পেশ করা হয়েছে। রিটের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী গণমাধ্যমকে বলেন, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত…
Author: jatvadmin
ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস টিকা উৎপাদনকারী সিরাম ইন্সটিটিউটের ভবনে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার দেশটির পুনে শহরের মাঞ্জরি এলাকায় অবস্থিত ইন্সটিটিউটের টার্মিনাল ১ গেটের কাছে একটি ভবনে আগুন লেগেছে। সেখানে ব্যাপক আকারে আগুন লেগেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই। ভারতীয় দমকল বাহিনীর অন্তত ১০টি ইউনিট ঘটনাস্থনলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। এই কারখানাতেই ভারতে অনুমোদিত অন্যতম কোভিড ভ্যাকসিন কোভিশিল্ড তৈরি করা হয়েছে। তবে আগুন লেগেছে যে ভবনটিতে, সেখানেই টিকা তৈরির কাজ হচ্ছিল কিনা, তা জানা যায়নি।
ইসরায়েলে করোনা টিকা নেওয়ার পর মানুষের মুখ বিকৃত হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ভারতীয় গণমাধ্যম ডিএনএ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, ভ্যাকসিন নেওয়ার পর অন্তত ১৩ জনের মুখ বেঁকে (প্যারালাইসিস) যাওয়ার খবর পাওয়া গেছে। ২৮ ঘণ্টা তাদের মুখ বাঁকা ছিল টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায়। করোনার টিকা নেওয়ার পর এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া ব্যক্তির সংখ্যা হয়তো আরও বেশি বলে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে ডব্লিউআইওএন। ইসরায়েলের সংবাদ মাধ্যম ইয়নেটকে এক ব্যক্তি জানান, ‘ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পরই আমার মুখমণ্ডল কেমন বিকৃত হয়ে যায়। অন্তত ২৮ ঘণ্টা ওরকম অবস্থাতেই ছিল। এখনও পুরোপুরি ঠিক না হলেও ইঞ্জেকশনের জায়গা ছাড়া শরীরে কোথাও কোনও ব্যথা নেই।’ এদিকে,…
ভারত সরকারের উপহার হিসেবে পাঠানো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ২০ লাখ ডোজ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে ভ্যাকসিনগুলো হস্তান্তর করেন বিক্রম দোরাইস্বামী। ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, এটি সর্বোচ্চ পর্যায়ে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির- দেয়া প্রতিশ্রুতির অংশ এবং ভারতের প্রতিবেশী প্রথম নীতির অংশ। পারস্পরিক বুন্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ এবং ভারত এক সাথে বোভিড-১৯ এর মতো প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়বেন বলেও উল্লেখ করে ভারতীয় রাষ্ট্রদূত। এর আগে, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ভারত সরকারের উপহার হিসেবে…
নিজের নামে পদ্মা সেতুর নামকরণের প্রস্তাবে নেতিবাচক ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার দলীয় সংসদ সদস্য গাজীপুর-৩ আসনের মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ সংসদে এই প্রস্তাব করলে প্রধানমন্ত্রী প্রথমে হাত নেড়ে ও পরে মাথা নেড়ে ‘না’ ‘না’ করেন। সংসদ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অধিবেশন থেকে সেই দৃশ্য দেখা যায়। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই প্রস্তাব দেন। এরপর আওয়ামী লীগ দলীয় আরেক সংসদ সদস্য পংকজ নাথও প্রধানমন্ত্রীর নামে পদ্মা সেতুর নামকরণের প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘আমি প্রস্তাব রাখতে চাই শেখ হাসিনার কাছে। এই জাতির মাধ্যমে এই…
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিনেই ট্রাম্পের বির্তকিত ১৫ পদক্ষেপ ও আদেশ বাতিল করেছেন জো বাইডেন। এ দিন তিনি ১৫টি নির্বাহী আদেশ ও দুটি দাফতরিক নথিতে সই করেছেন। স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে এসব আদেশে সই করেন তিনি।নির্বাহী আদেশে স্বাক্ষরের দিক থেকে ট্রাম্প ও বারাক ওবামাকে পেছনে ফেলেছেন বাইডেন। ট্রাম্প শপথ গ্রহণের পর দুই সপ্তাহে ৮টি এবং বারাক ওবামা ৯টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। বিবিসির খবরে বলা হয়েছে, এসব নির্বাহী আদেশে স্বাক্ষরের মধ্য দিয়ে বাইডেন বুঝিয়ে দিলেন, ট্রাম্পের নীতি পাল্টে দিতে তিনি দেরি করতে রাজি নন। সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক সংক্রান্ত নির্বাহী আদেশে…
জিজ্ঞাসাবাদ শেষে পিকে হালদারের সহযোগী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার করা হয়েছে। জানা যায়, জিজ্ঞাসাবাদ শেষে সুকুমার ও তার মেয়ে অনিন্দিতাকে গ্রেফতার করে দুদক। সকাল ১০টায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় তাদের দুপুর ১টায় গ্রেফতার করেন সংস্থার উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। এর আগে আদালত পিকে হালদারের সহযোগী হিসেবে পরিচিত ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। এ তালিকায় সুকুমার ও তার মেয়ে অনিন্দিতাও রয়েছেন। পরে এ দু’জনসহ ৬২ জনের ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করে…
যাদের দরকার তারাই আগে করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা পৌনে ১২ দিকে আজিমপুরে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা জানান। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) পরিচালক (অতিরিক্ত পরিচালক) সুশান্ত কুমার সাহা। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,…
রাজধানীর মিরপুরে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করে আসছিল একটি সুবিধাবাদী মহল। সেই অবৈধ স্থাপনা উচ্ছেদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) অভিযান চালাতে এলে দখলদাররা হামলা চালায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। বেলা সাড়ে ১১টায় সংঘর্ষ চলছিল। ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে ইটপাটকেল ছুড়ছিল। আর পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ও পরে রাবার বুলেট ছোড়ে তাদের দূরে সরাতে চাচ্ছিল। এর আগে দফায় দফায় সংঘর্ষ হয়। বৃহস্পতিবার সকাল ১০টায মিরপুর ১১-এর এভিনিউ-৪ (পল্লবীতে) অবৈধ স্থাপনা উচ্ছেদে নামে ডিএনসিসি। সেখানে নিউ সোসাইটি মার্কেট ও মোহাম্মদীয়া মার্কেটের অবৈধ দোকান ভাঙতে চায় ডিএনসিসি। বিপুলসংখ্যক পুলিশসহ ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শুরু হয় উচ্ছেদ অভিযান। একপর্যায়ে…
রাজধানীর হাতিরপুলে মোতালিব প্লাজায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে ওই মার্কেটের পঞ্চমতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টার দিকে মোতালিব প্লাজার পঞ্চমতলায় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে আগুন লাগে। অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই মার্কেটের লোকজন আগুন নিভিয়ে ফেলেন।