Author: jatvadmin

উপহার হিসেবে ভারতের দেওয়া করোনার টিকাগুলো কাভার্ড ভ্যানে করে তেজগাঁও ইপিআই স্টোরে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে টিকাবাহী দু’টি কাভার্ড ভ্যান নিয়ে পুলিশের স্কট টিম ইপিআই স্টোরের দিকে রওনা দেয়। পথে মহাখালীলে হালকা যানজটে পড়েছে টিকাবাহী গাড়ি দু’টি। বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লাখ ডোজ টিকা (ভ্যাকসিন) দিচ্ছে ভারত। টিকাগুলো মুম্বাই থেকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটটি বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এদিকে, দুপুর দেড়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে আনুষ্ঠানিকভাবে করোনার টিকাগুলো হস্তান্তর…

Read More

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে। করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ যেমন সফল হয়েছে টিকাদানের ক্ষেত্রেও তেমন সফল হবে। আজ বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। আজ সকালে ভারতের উপহার দেওয়া করোনার টিকার ২০ লাখ ডোজ ঢাকায় পৌঁছায়। এসময় বিমানবন্দরে উপস্থিত থেকে সেগুলো গ্রহণ করেন স্বাস্থ‌্যমন্ত্রী ও স্বাস্থ‌্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Read More

আমেরিকার নতুন প্রেসিডেন্ট  জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর প্রথম দিনেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকটি সিদ্ধান্ত বাতিল করেছেন। এর মধ্যে অন্যতম হল- কয়েকটি মুসলিম দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল। জো বাইডেন স্থানীয় সময় বুধবার সকালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং প্রথম দিনেই অফিসে বসে তিনি ১৫টি নির্বাহী আদেশে সই করেন। বাইডেনের এই সিদ্ধান্তের ফলে ধারণা করা হচ্ছে- ট্রাম্প প্রশাসন যে একাধিপত্যবাদী নীতি অনুসরণ করছিল তা থেকে বাইডেন প্রশাসন বেরিয়ে আসবে। বুধবার ক্ষমতা গ্রহণের পর জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়কার আরও যেসব সিদ্ধান্ত বাতিল করেছেন তার মধ্যে রয়েছে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ প্রকল্প। ডোনাল্ড ট্রাম্প জরুরী ঘোষণার মধ্যদিয়ে…

Read More

আজ বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় বুধবার রাত ১০টা) শপথ অনুষ্ঠিত হয়। দেশটির  ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিচ্ছেন জো বাইডেন। এ উপলক্ষে রাজধানী ওয়াশিংটনে শপথ অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। । বাইডেনের পর ভাইস-প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস শপথ নেবেন। শপথ অনুষ্ঠানে সম্ভাব্য অভ্যন্তরীণ হামলা এড়াতে ওয়াশিংটনে নজিরবীহিন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত ৬ জানুয়ারি দেশটির ক্যাপিটল হিলের সহিংসতার পর এই নিরাপত্তা ব্যবস্থা কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও আগামী কয়েকদিন রাজধানী ওয়াশিংটন ডিসিতে সব ধরনের সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। মঙ্গলবার ডেলওয়ার থেকে ওয়াশিংটনে যাওয়ার আগে আবেগঘন এক বক্তব্য রাখেন নবনির্বাচিত…

Read More

আগামী ২৭ অথবা ২৮ জানুয়ারি ২৫ জনকে করোনা টিকা দিয়ে কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। তিনি জানান, এই ২৫ জন হবেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করা হতে পারে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ব্রিফিয়ে স্বাস্থ্য সচিব এ তথ্য জানান। তিনি জানান, এরপর ৪০০-৫০০ জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করার পর ৮ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু হতে পারে। কুর্মিটোলা, কুয়েত মৈত্রী, মুগদা ঢাকা মেডিকেলের স্বাস্থ্যকর্মীদের পরীক্ষামূলক টিকা দেওয়া হবে। কোন বেসরকারি হাসপাতালে টিকা দেওয়া হবে না। স্বাস্থ্য সচিব বলেন, সরকারি হাসপাতালের বাইরে কোন টিকা কেন্দ্র থাকবে না।…

Read More

দেশে আজ বুধবার সকাল থেকে শীতের প্রকোপ বেড়েছে, কুয়াশাচ্ছন্ন আর মেঘলা ছিল রাজধানীর আকাশ। তবে বৃষ্টি হতে পারে এমনটা বুঝে ওঠার আগেই হঠাৎ দুপুর ১২টার দিকে শুরু হয় ব্যাপক বৃষ্টি। কয়েক মিনিটের এই বৃষ্টিতে স্থবির হয়ে যায় জনজীবন। আচমকা এ বৃষ্টিতে পথচারীরা দৌড়ে আশ্রয় নেন আশেপাশের দোকানে। এদিকে আগেই ঢাকাসহ ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত…

Read More

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টে ঐতিহাসিক জয় পেল ভারত। চার ম্যাচের টেস্টে সিরিজের শেষ ম্যাচের শেষ দিন (মঙ্গলবার) তিন ওভার বাকি থাকতে তিন উইকেটে জয় পেল অজিঙ্কা রাহানের দল। এই জয়ের মাধ্যমে ভারত চার ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল। ব্রিসবেনে টেস্টে এর আগে অস্ট্রেলিয়া সর্বশেষ হেরেছিল ১৯৮৮ সালে। সেবার অজিদের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। তারপর ৩২ বছরে এই প্রথমবার ব্রিসবেনে টেস্ট হারের স্বাদ পেল অজিরা। সেই ম্যাচের পর ব্রিসবেন টেস্টে টানা ৩১ ম্যাচে হারেনি অস্ট্রেলিয়া। ৩১ ম্যাচের মধ্যে তারা ২৪টিতে জয় পায় ও ৭টিতে ড্র করে। অন্যদিকে, ব্রিসবেনে সাতটি টেস্ট খেলে এই প্রথমবার জয় পেল ভারত। এর আগের ছয়টিতে তারা…

Read More

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আগামীকাল বুধবার শপথ নেবেন। আর এদিন সকালেই হোয়াইট হাউস থেকে বিদায় নেবেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিদায়ের আগে মুখ বুজে মঞ্চ ছেড়ে চলে যেতে রাজী হননি ডোনাল্ড ট্রাম্পের অনুগত পররাষ্ট্রমন্ত্রী, তার ‘আমেরিকা ফার্স্ট’ বিদেশ নীতির প্রধান সেনাপতি মাইক পম্পেও। শেষ দিনগুলোতে পররাষ্ট্র নীতিতে তিনি এমন কিছু মৌলিক সিদ্ধান্ত দিয়েছেন যা জো বাইডেনকে নিশ্চিতভাবে ভোগাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতার একবারে শেষ সময়ে চীন, ইরান এবং মধ্যপ্রাচ্য নিয়ে এমন কিছু সিদ্ধান্ত মাইক পম্পেও দিয়েছেন যার পরিণতি জো বাইডেনকে ভোগ করতে হবে। বিগত মাসগুলোতে ডেমোক্র্যাট এই প্রার্থী বারবার করে বলেছেন,…

Read More

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, এসব টিকা স্বাস্থ্য অধিদপ্তরের সিএমএসডি, ইপিআ্ই এবং তেজগাঁও হেলথ কমপ্লেক্সের কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হবে। বাংলাদেশ সরকারিভাবে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি ডোজ কিনছে, যার প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির মধ্যে দেশে পৌঁছাবে বলে আশা করছে সরকার। এর বাইরে উপহার হিসেবে যে ২০ লাখ ডোজ টিকা ভারত পাঠাচ্ছে, তাও সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের টিকা। মহামারীর সঙ্কটে প্রতিবেশী দেশের জন্য শুভেচ্ছার নিদর্শন হিসেবে এই টিকা ভারত দিচ্ছে। খুরশীদ আলম জানান, সরকারের কেনা ৩ কোটি ডোজ টিকার প্রথম চালান হাতে পাওয়ার পর সব জেলায় একসঙ্গে টিকাদান কার্যক্রম…

Read More

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রস্তত আছে বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেজন্যই সংশ্লিষ্ট বিলগুলো দ্রুত পাস করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। আজ মঙ্গলবার জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসের শুরুতে প্রশ্নোত্তর টেবিল উত্থাপন করে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের আলোচনা স্থগিত করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এসময়, আইন প্রণয়ন কার্যাবলীতে তিনটি বিল উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিল তিনটি হলো, ইন্টারমিডিয়েট ও সেকেন্ডারি এডুকেশন সংশোধন বিল-২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল-২০২১ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল-২০২১। সংশোধনীগুলো পাস হলে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়া ২০২০ সালের এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণা এবং পাসের…

Read More