করোনা ভাইরাস সংক্রমণের পর দশ মাসের বেশি সময় বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। সংক্রমণ কমতে থাকায় শীত মৌসুম শেষে শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। ‘কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুকরণ’ শীর্ষক নির্দেশিকা প্রণয়ন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শুক্রবার (২২ জানুয়ারি) রাতে নির্দেশিকাটি সব মাধ্যমিক, স্কুল ও কলেজ, উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরযুক্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশিকায় স্কুল-কলেজ খোলার আগে পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত, শিক্ষাপ্রতিষ্ঠান আকর্ষণীয় করাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করার কথা বলা হয়েছে। শিক্ষার্থীদের শিফটিং করে…
Author: jatvadmin
বিশ্বজুড়ে ত্ণ্ডব চালিয়ে যাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসকে রুখতে এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তবে যেসকল দেশে শুরু হয়েছে তার অধিকাংশই উন্নত দেশ। এই তালিকায় দরিদ্র দেশগুলো নেই। থাকার প্রশ্নও আসে না। তারা কবে নাগাদ টিকা পাবে সেটাও নিশ্চিত করে কেউ বলতে পারছে না। এমন সময় শুক্রবার মার্কিন টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার (বায়োএনটেক) ঘোষণা দিয়েছে তারা দরিদ্র দেশগুলোকে ৪০ মিলিয়ন তথা ৪ কোটি করোনার টিকা দিবে। তবে সেগুলো বিনামূল্যে নয়, উৎপাদন মূল্যে। অর্থাৎ এই ৪ কোটি ডোজ থেকে তারা কোনো লাভ করবে না। কেবল উৎপাদন খরচটা নিবে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই দরিদ্র…
একসময় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরে আসার চিন্তা মাথায় এসেছিল প্রিয়াঙ্কার। তখন তিনি কিশোরী। পড়াশোনোর জন্য ১২ বছর বয়সে ভারত থেকে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলন তিনি। সেই সময় নানান জটিল পরিস্থিত সম্মুখীন হন তিনি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তিনি নানাভাবে বুলিংয়ের শিকার হতেন। ভেতর থেকে সেগুলো তাকে কুরে কুরে খাচ্ছিল। পিপলস ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তেমনটাই জানালেন নায়িকা। অভিনেত্রী আরও বলেন, তিনি নিজেকে খোলসের মধ্যে গুটিয়ে রেখেছিলেন। এমনকি তিনি মনে করতেন, তার দিকে যেন কেউ না তাকায়। নিজেকে একসময় অদৃশ্য রাখতে চেয়েছিলেন প্রিয়াঙ্কা। তার আত্মবিশ্বাস ভেঙে পড়েছিল। নিজেকে সব সময় প্রচণ্ড আত্মবিশ্বাসী মনে করা একটা মানুষ তিনি। তবে সেই সময় তিনি…
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৫৮৪ জন। বৃহস্পতিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৫৮৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩০ হাজার ২৭১ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৯৬৬ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬০২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর…
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। চিকিৎসকের পরামর্শে বাসাতে আইসোলেশনে আছেন তিনি। বুধবার যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী সমকালকে এই তথ্য জানান। তিনি বলেন, যুবলীগ চেয়ারম্যান কিছুটা জ্বর অনুভব করায় মঙ্গলবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে রাতেই পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। জয়দেব নন্দী জানান, তবে তার অন্য কোনো উপসর্গ নেই। শারীরিক অবস্থা ভালো। বুধবার আবার পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন।
ভয়াবহ আত্মঘাতী হামলায় রক্তাক্ত হল ইরাকের রাজধানী বাগদাদ। এতে নিহত হয়েছেন অন্তত ১৩ জন এবং আহত হয়েছে আরও অনেকে। আজ বৃহস্পতিবার সকালে মধ্য বাগদাদের একটি বাজারে এই আত্মঘাতী হামলা চালানো হয়। বাগদাদ অপারেশন কমান্ডার পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে মধ্য বাগদাদের আল-তায়ারান স্কোয়ারে একটি মার্কেট স্ট্রিটে আত্মঘাতী হামলা চালানো হয়। এসময় বিস্ফোরণে ওঠে গোটা এলাকা। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন মানুষ। এদিকে, বাগদাদের এই ভয়াবহ আত্মঘাতী হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। আফগান মিলিটারির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন বছরে এখন পর্যন্ত এটাই বাগদাদে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা।
প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) সহযোগী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। এ দিন বিকেলে তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করা হয়। দুদকের পক্ষে আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর রিমান্ড আবেদনের ওপর শুনানি করেন। তবে আসামিপক্ষে কেউ ছিলেন না। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে পি কে হালদারের দুই সহযোগীকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে পি কে হালদারের সহযোগী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাকে গ্রেফতার করা হয়।…
বৃহস্পতিবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রতিক্রিয়াশীলতা এখন বিএনপির রাজনৈতিক চরিত্রের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি তার সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। তিনি বলেন, ধর্মের দোহাই ও সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে মানুষকে আর বোকা বানানো যাবে না। বিএনপি বিপদে মানুষের পাশে না দাঁড়িয়ে শুধু সমালোচনার তীর ছুড়ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রকারান্তরে আওয়ামী লীগ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, যা আওয়ামী লীগের গত সাত দশকের ঐতিহ্য। তিনি বলেন, বিএনপি প্রো-একটিভ নয়,তাদের রাজনীতি হচ্ছে রি-একটিভ। বিএনপি নেতারা চারিদিকে…
আগামী ২৩ জানুয়ারি চুয়াডাঙ্গা জেলার ১৩৪টি পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর উপহার দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের ঘরের চাবি হস্তান্তর করবেন। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, সহকারী কমিশনার হাবিবুর রহমান ও জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, মুজিববর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার ১ হাজার ১৩১টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুই শতাংশ জমিসহ এক ইউনিটের বাড়ির দলিল ও চাবি হস্তান্তরের উদ্যোগ নেয়া…
প্রতিযোগিতামূলক ম্যাচে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা ছুঁয়েছিলেন আগেই। অপেক্ষা ছিল এককভাবে নিজের নামটা লেখানোর। ইতিহাস গড়ার মঞ্চ হিসেবে রোনালদো বেছে নিলেন ইতালিয়ান সুপার কাপের শিরোপা নির্ধারণী ম্যাচ। বুধবার রাতে নাপোলিকে ২-০ গোলে হারিয়ে নবমবারের মতো ইতালিয়ান সুপার কাপ ঘরে তুলেছে জভেন্টাস। একটি করে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও আলভারো মোরাতা। জুভেন্টাসের জার্সিতে চতুর্থ শিরোপা জিতলেন রোনালদো। আন্দ্রেয়া পিরলো জুভেন্টাসের কোচ হিসেবে পেলেন প্রথম শিরোপার স্বাদ। গত ১০ই জানুয়ারি সাসসুয়োলোর বিপক্ষে জোসেফ বিকানের গড়া ৭৫৯ নম্বর গোলের রেকর্ড ছুঁয়েছিলেন রোনালদো। ১০ দিন পর ৭৬০ নম্বর গোলটি করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা এককভাবে নিজের করে নিলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ১৯৩০ ও ৪০’র…