Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»খেলাধুলা»রোনালদোর ইতিহাস গড়ার ম্যাচে জুভেন্টাসের শিরোপা
খেলাধুলা

রোনালদোর ইতিহাস গড়ার ম্যাচে জুভেন্টাসের শিরোপা

January 21, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

প্রতিযোগিতামূলক ম্যাচে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা ছুঁয়েছিলেন আগেই। অপেক্ষা ছিল এককভাবে নিজের নামটা লেখানোর। ইতিহাস গড়ার মঞ্চ হিসেবে রোনালদো বেছে নিলেন ইতালিয়ান সুপার কাপের শিরোপা নির্ধারণী ম্যাচ। বুধবার রাতে নাপোলিকে ২-০ গোলে হারিয়ে নবমবারের মতো ইতালিয়ান সুপার কাপ ঘরে তুলেছে জভেন্টাস। একটি করে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও আলভারো মোরাতা। জুভেন্টাসের জার্সিতে চতুর্থ শিরোপা জিতলেন রোনালদো। আন্দ্রেয়া পিরলো জুভেন্টাসের কোচ হিসেবে পেলেন প্রথম শিরোপার স্বাদ।

গত ১০ই জানুয়ারি সাসসুয়োলোর বিপক্ষে জোসেফ বিকানের গড়া ৭৫৯ নম্বর গোলের রেকর্ড ছুঁয়েছিলেন রোনালদো। ১০ দিন পর ৭৬০ নম্বর গোলটি করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা এককভাবে নিজের করে নিলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

১৯৩০ ও ৪০’র দশকে অস্ট্রিয়ার হয়ে (সেই সময়ের চেকোস্লোভাকিয়া) বিকান করেছিলেন ৭৫৯ গোল।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে বিকানের এই গোলের রেকর্ড নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে। কারণ সেসময় গোলের হিসাব ঠিকমতো রাখা হতো না। তবে বিশ্বের বেশিরভাগ শীর্ষ সংবাদমাধ্যমই রোনালদোকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে মতামত দিয়েছে।

২০০২ সালে স্বদেশি ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে ক্যারিয়ার শুরু করেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে ক্লাব ফুটবলে রোনালদোর গোল ৬৫৮টি। জাতীয় দলের জার্সিতে ১০২ গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার। পেশাদার ক্যারিয়ারে ৭৬০ গোল করতে রোনালদোর লেগেছে ১০৪২ ম্যাচ।

জোসেফ বিকানের পর তৃতীয় সর্বোচ্চ ৭৫৭ গোল ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের। সর্বোচ্চ গোলদাতার দৌড়ে চতুর্থ স্থানে লিওনেল মেসি। বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে ছয়বারের বর্ষসেরা তারকার গোল ৭৪৬টি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

February 13, 2026

টি–টোয়েন্টি বিশ্বকাপে ‘ভূমিকম্প’—কলম্বোয় অস্ট্রেলিয়াকে কাঁপাল জিম্বাবুয়ে

February 13, 2026
January 13, 2026

ফুটবলে দর্শককে লাল কার্ড দেখি‌য়ে নজীরবিহীন ঘটনার জম্ম দি‌লেন রেফা‌রি

January 13, 2026
January 7, 2026

হিন্দুকেই বিশ্বকাপ দ‌লের অধিনায়ক করে ভারত‌কে কড়া বার্তা দি‌লো বাংলাদেশ

January 7, 2026
সর্বশেষ
  • কবিতার ছন্দে মুখরিত বাদশাকান্দি: আজিজ লপ্তি গ্রন্থাগারে দেশের বিভিন্ন প্রান্তের কবিদের পদচারণা
  • শিবচরে এ.এইচ.কে ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে তেল বিতরণ শুরু, স্বস্তিতে বাইকাররা
  • কালীগঞ্জে বিজ্ঞান বিষয়ক সিম্পোজিয়াম ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন

কবিতার ছন্দে মুখরিত বাদশাকান্দি: আজিজ লপ্তি গ্রন্থাগারে দেশের বিভিন্ন প্রান্তের কবিদের পদচারণা

April 17, 2026

শিবচরে এ.এইচ.কে ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে তেল বিতরণ শুরু, স্বস্তিতে বাইকাররা

April 16, 2026

কালীগঞ্জে বিজ্ঞান বিষয়ক সিম্পোজিয়াম ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

April 16, 2026

কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া

April 15, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • কবিতার ছন্দে মুখরিত বাদশাকান্দি: আজিজ লপ্তি গ্রন্থাগারে দেশের বিভিন্ন প্রান্তের কবিদের পদচারণা
  • শিবচরে এ.এইচ.কে ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে তেল বিতরণ শুরু, স্বস্তিতে বাইকাররা
  • কালীগঞ্জে বিজ্ঞান বিষয়ক সিম্পোজিয়াম ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.