Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 2
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়, শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনেরই জয় : ওবায়দুল কাদের
বাংলাদেশ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়, শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনেরই জয় : ওবায়দুল কাদের

January 28, 20213 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনেরই জয়।

তিনি বলেন, বিএনপি যতই সমালোচনা ও ষড়যন্ত্র করুক, তারা জনগণের মন জয় করতে পারেনি, তাই চট্টগ্রামের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে লক্ষীপুর জেলার সড়ক বিভাগের তিনটি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

বিএনপিকে ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকায় ধন্যবাদ জানিয়ে কাদের বলেন, অতীতের মতো এবার তারা মাঝপথ থেকে সরে যায়নি।

ওবায়দুল কাদের বিজয়ী মেয়র ও কাউন্সিলরদেরও অভিনন্দন জানান এবং চট্টগ্রামের জনগণসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশের জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সংশয়মুক্ত হয়ে এবং কোনো প্রকার অপপ্রচারে কান না দিয়ে করোনার ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানান।

লক্ষীপুরের প্রায় সব সড়ক বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, লক্ষীপুরের দীর্ঘদিনের স্বপ্ন চৌমুহনী হতে লক্ষীপুর পর্যন্ত মহাসড়ক চারলেনে উন্নীত করতে যাচ্ছে সরকার।

তিনি বলেন, এরইমধ্যে নকশা প্রণয়নের কাজ শুরু হয়েছে।

কুমিল্লা-লাকসাম-চৌমুহনী চারলেন, ফেনী-নোয়াখালী-সোনাপুর মহাসড়ক চারলেনের কাজ চলমান রয়েছে বলে জানান মন্ত্রী।

সড়কে শৃঙ্খলা ফিরে না আনলে যতই উন্নয়ন করা হোক না কোনো লাভ হবে না উল্লেখ করে সড়কমন্ত্রী বলেন, তাই সড়কে জরুরিভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সড়ক নির্মাণে কাজের মান কোনভাবেই খারাপ করা যাবে না, টেকসই, মানসম্মত কাজ করতে হবে।

শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের যে মহাযজ্ঞ চলছে, তার  নেতৃত্বে সমৃদ্ধ আগামী নির্মাণের যে পথচলা, তা এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নিজ নিজ অবস্থান থেকে সততা, কর্মনিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ সত্যিকার অর্থেই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা রূপান্তর হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, দল করলে দলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে।

দলের সুনাম নষ্ট হয় এমন কোনো কাজ যারা করবে তাদের দল থেকে বের করে দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

১০টা উন্নয়ন কাজ ম্লান হয়ে যায় একটা খারাপ কাজের জন্য, কাজেই কাউকে ছাড় দেওয়া যাবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যেই অপরাধ করবে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি শেখ হাসিনাকে অনুসরণ করে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহত্তর নোয়াখালীর নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নোয়াখালীর রাজনীতিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে।

তিনি নেতাকর্মীদের সততার পতাকা হাতে নিয়ে সততার সুনামে ফিরে আসারও জোর আহ্বান জানান।

নমিনেশনের জন্য দলকে ক্ষতি না করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শতভাগ আস্থা রাখতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 1, 2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

June 1, 2026
April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
সর্বশেষ
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • দাউদকান্দিতে মারুকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেফতার
  • ন্যায্য মূল্য না পেয়ে সড়কে চামড়া ফেলে দেওয়ার প্রবণতা, ক্ষতির মুখে চামড়া শিল্প
  • ঈদের দিনে যুবক খুন: তিনদিনেই রহস্য উদঘাটন, প্রধান আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার
  • সিরাজগঞ্জ ঈদ-পরবর্তী যাত্রায় ব্যস্ত যমুনা সেতু, একদিনে পারাপার ৩৫ হাজার ৩৯২ যানবাহন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

June 1, 2026

দাউদকান্দিতে মারুকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেফতার

June 1, 2026

ন্যায্য মূল্য না পেয়ে সড়কে চামড়া ফেলে দেওয়ার প্রবণতা, ক্ষতির মুখে চামড়া শিল্প

June 1, 2026

ঈদের দিনে যুবক খুন: তিনদিনেই রহস্য উদঘাটন, প্রধান আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার

June 1, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • দাউদকান্দিতে মারুকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেফতার
  • ন্যায্য মূল্য না পেয়ে সড়কে চামড়া ফেলে দেওয়ার প্রবণতা, ক্ষতির মুখে চামড়া শিল্প
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.