মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

খুলনা মহানগর হকার্স ১১৬৯ ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন দীর্ঘদিন পরঅনুষ্ঠিত

মোঃগোলাম কিবরিয়া
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০১:৫৪ am
খুলনা মহানগর হকার্স ১১৬৯ ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন দীর্ঘদিন পরঅনুষ্ঠিত
বিজয়ী হওয়া প্রার্থী

খুলনা প্রতিনিধি

দীর্ঘদিন পর উৎসবমুখর ও পরিবেশে অনুষ্ঠিত হলো খুলনা মহানগর হকার্স ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন। সোমবার (১০ আগস্ট) দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে হকারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নির্বাচনে সভাপতি পদে মো. সালাউদ্দিন কালে এবং সাধারণ সম্পাদক পদে মো. ছাননু নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সদস্য ও সমর্থকরা।

দীর্ঘদিন পর সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নগরীর বিভিন্ন এলাকার হকারদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। সকাল থেকেই ভোটকেন্দ্র এলাকায় প্রার্থী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে হকাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হন।

রাত ৯টার সময় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হয় রাত ১০'০০টায়।

নবনির্বাচিত সভাপতি মো. সালাউদ্দিন কালে বলেন, হকারদের অধিকার ও স্বার্থ রক্ষায় তিনি কাজ করতে চান। ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ছাননু বলেন, হকারদের ঐক্যবদ্ধ করে রাখা হবে। সবার মতামতের ভিত্তিতে সংগঠন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে হকারদের স্বার্থ রক্ষা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তারা।

দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় খুলনা মহানগর হকার্স ইউনিয়নের কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন সংগঠনের নেতাকর্মীরা।

গোলাম কিবরিয়া

খুলনা

১১আগস্ট ২০২৬

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!