মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কুমারখালীতে ৫০ বছরের পানির সমস্যা দূর করতে গভীর নলকূপ স্থাপন

মোঃ লিটন
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০৭:৫৯ pm
১৬
কুমারখালীতে ৫০ বছরের পানির সমস্যা দূর করতে গভীর নলকূপ স্থাপন
ছবি: গভীর নলকূপ স্থাপন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দক্ষিণ চাঁদপুর এলাকায় দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করে আসছেন স্থানীয় বাসিন্দারা।

নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা না থাকা ও আর্সেনিকের ক্ষতির বিষয়ে জেনেও এক প্রকার বাধ্য হয়েই আর্সেনিকযুক্ত পানি পান ও দৈনন্দিন কাজে ব্যবহার করে আসছে এই অঞ্চলের বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন আর্সেনিকযুক্ত পানি পান করার কারণে অনেকের শরীরে চামড়ায় কালচে বা সাদা দাগ, চুলকানি, হাত পায়ের তালুতে অস্বাভাবিক পরিবর্তনসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিয়েছে। কেউ কেউ দীর্ঘদিন ধরে দুর্বলতা ও নানা শারীরিক জটিলতায় ভুগছেন বলেও জানান তারা।

অবশেষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে চলমান কাজ পরিদর্শন করেন কুষ্টিয়ার বর্তমান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারোয়ার ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা আলমগীর হোসেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!