বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত রাজনীতিক ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম খানের ৯ম মৃত্যুবার্ষিকী আজ ৯ আগস্ট।
মৃত্যুবার্ষিকীতে তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন স্বজন, সহকর্মী ও রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে।
অ্যাডভোকেট সিরাজুল ইসলাম খান ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের সাধারণ সম্পাদক ও ডাকসুর সদস্য হিসেবে ছাত্ররাজনীতিতে নেতৃত্ব দেন। ১৯৭০ সালে তিনি ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।
এ ছাড়া ১৯৮৮ সালে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনাল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
মৃত্যুবার্ষিকীতে তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদান স্মরণ করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।