রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন

মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১০ pm
৪
ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, গাভী ক্রয়ের জন্য চেক এবং গাছের চারা বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাজ্জাক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশিকুজ্জামান।

সভায় বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি বোরহান আলী, আন্ধারীঝাড় নারী উন্নয়ন সংস্থার শাহানাজ বেগম এবং পাইকেরছড়া মৎস্যজীবী সমবায় সমিতির জিন্নাত আলী।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানাজ পারভীন, আইসিটি কর্মকর্তা আশরাফুল আলম ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে গাভী ক্রয়ের জন্য পাঁচজনের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকার চেক এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে ২০০টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!