রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

মোঃ লিটন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৩ pm
৩৬
কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
আলোচনা সভা চলাকালে তোলা ছবি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নির্মাণাধীন এশিউর হাসপাতালের হল রুমে এসভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক মিরাজুল ইসলাম মিরাজের সঞ্চালনায় পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শেখ সাদী। অন্যান্যদের মধ্যে পান্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃষক দলের সদস্য সচিব এ্যাড. নূরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক উম্মে সালমা পারভীন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হাসান রজন সহ অনেকে উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!