রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বদলগাছীতে উৎসবমুখর পরিবেশে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালি

সুবাস চন্দ্র
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৬ pm
৩
বদলগাছীতে  উৎসবমুখর পরিবেশে  ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালি

সুবাস চন্দ্র, বদলগাছি (নওগাঁ) প্রতিনিধিঃ

​‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬।

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে নওগাঁর বদলগাছীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দুপুর ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে দিবসটি উদ্‌যাপিত হয়।

​দিবসের শুরুতে জাতীয় সংগীতের সুরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এর পরপরই একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া সমবায়ভিত্তিক প্রদর্শনী এবং একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সমবায় সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি, সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনটি সফল সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়।

​উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান সনি।

​এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু ও বদলগাছি উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ । এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় সমবায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং একটি আত্মনির্ভরশীল সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অপরিসীম। সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশের সমবায় আন্দোলনকে আরও বেগবান ও এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!