সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পীরগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

মোঃ মাহফুজুর রহমান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১২ am
৩৭
পীরগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

মোঃ মাহফুজুর রহমান ঠাকুর জেলা জেলা প্রতিনিধি।

"করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস।

রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর ইসলাম জিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রেজাউল করিম।

উপস্থিতি।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম (রাজা), বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সমবায় উদ্যোক্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমবায় সহকারী পরিদর্শক মোস্তাফিজুর রহমান।

পুরস্কার বিতরণ।

অনুষ্ঠানে ২০২৬ সালে অনন্য অবদানের জন্য উপজেলার ৯টি সমবায় সমিতিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত সমিতিগুলো হলো সু-প্রতিবেশী পীরগঞ্জ মহিলা সমবায় সমিতি, পি এস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, পীরগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন সহ ৯টি সমিতি।

পরে অতিথিরা সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!