সোমবার, ১০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেহেন্দিগঞ্জে জমি কেনার ২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে স্ত্রী উধাও, থানায় স্বামীর জিডি।

মোঃ সৌরভ হোসেন
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৬:৫৮ pm
মেহেন্দিগঞ্জে জমি কেনার ২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে স্ত্রী উধাও, থানায় স্বামীর জিডি।

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশালের মেহেন্দিগঞ্জে জমি কেনার জন্য জমানো ২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে স্ত্রী খালেদা বেগম বাড়ি থেকে চলে গেছেন বলে অভিযোগ করেছেন তার স্বামী শাহাবুদ্দিন গাজী। এ ঘটনায় স্ত্রীকে খুঁজে পেতে মেহেন্দিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।ঘটনাটি ঘটেছে উপজেলার ১০ নম্বর আলিমাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরডাইয়া গ্রামে। শাহাবুদ্দিন গাজীর দাবি, গত বুধবার সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে তার স্ত্রী খালেদা বেগম বাড়ি থেকে ২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে চলে যান। ওই টাকা জমি কেনার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে কষ্ট করে জমিয়েছিলেন বলে জানান তিনি।শাহাবুদ্দিন জানান, স্ত্রী বাড়ি থেকে চলে যাওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে শ্বশুরবাড়িতে গিয়ে খোঁজ নিলেও পরিবারের সদস্যদের কাছ থেকে তেমন কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ তার।তিনি আরও জানান, খালেদা বেগম তার আপন চাচাতো বোন এবং একই এলাকার বাসিন্দা। স্ত্রী কোথায় গেছেন, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে তার ধারণা, খালেদা বেগম অন্য কোনো ব্যক্তির সঙ্গে চলে যেতে পারেন। এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য বা প্রমাণ তিনি দেখাতে পারেননি।শাহাবুদ্দিন গাজী একটি বালুবাহী জাহাজের কর্মচারী হিসেবে কাজ করেন। তিনি বলেন, সংসারের নানা কষ্টের মধ্যেও ভবিষ্যতে জমি কেনার আশায় টাকা জমিয়েছিলেন। সেই টাকা নিয়ে স্ত্রী চলে যাওয়ায় তিনি আর্থিকভাবে বিপাকে পড়েছেন।শাহাবুদ্দিন ও খালেদা বেগম দম্পতির তিন সন্তান রয়েছে। তাদের মধ্যে ১৭ বছর বয়সী এক সন্তান প্রতিবন্ধী। অপর দুই সন্তানের বয়স ৮ ও ৬ বছর।পরিবার সূত্রে জানা গেছে, ২০০৭ সালে একই গ্রামের খালেদা বেগমের সঙ্গে শাহাবুদ্দিন গাজীর বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনের প্রায় ১৯ বছর পূর্ণ হয়েছে।এ ঘটনায় শাহাবুদ্দিন গাজী মেহেন্দিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ স্ত্রীকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন তিনি।এ বিষয়ে খালেদা বেগমের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে প্রতিবেদনে তা যুক্ত করা হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!