সোমবার, ১০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাজীপুরে জি,এম,কটন কারখানায় মেশিনে কাটা পড়া শ্রমিকের মৃত্যু তদন্তের দাবি

মোঃ মহিন উদ্দিন
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৬:২০ pm
১১
গাজীপুরে জি,এম,কটন কারখানায় মেশিনে কাটা পড়া শ্রমিকের মৃত্যু তদন্তের দাবি

মহিন উদ্দিন:

গাজীপুর সদর থানাধীন মনিপুর এলাকায় ‘জি.এম. কটন’ নামের একটি কারখানায় মেশিনে কাটা পড়ে মেঘলা নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মেঘলা ওই কারখানার অপারেটর হিসাবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন বলে সহকর্মীরা জানিয়েছেন। মেঘলার বাড়ি পাবনা জেলায়।

কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, মেঘলা গতকাল রাত প্রায় ২টা পর্যন্ত কারখানায় কর্মরত দায়িত্ব পালন করেন। এরপর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সকালে আবারও কাজে যোগ দেন। শ্রমিকদের দাবি, পর্যাপ্ত বিশ্রাম ও ঘুমের সুযোগ না হওয়া সকালে কাজে এসে তিনি শারীরিকভাবে দুর্বল ও ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। একপর্যায়ে কর্মরত অবস্থায় মেশিনে কাটা পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে সহকর্মীরা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কিন্তু পরবর্তীতে নিহত মেঘলার মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এদিকে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে জন্য নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন কারখানার সাধারণ শ্রমিকরা। একই সঙ্গে কর্মঘণ্টা, পর্যাপ্ত বিশ্রাম, কর্মস্থলের নিরাপত্তা ব্যবস্থা এবং শ্রমিকদের নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না—এসব বিষয় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নিহত মেঘলার পরিবারের প্রতি গভীর সমবেদনা।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!