শনিবার, ০৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ফরিদপুরে মশলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ রোকনুজ্জামান
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০৯:২৪ pm
২৭
ফরিদপুরে মশলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বাহিরদিয়ায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মশলা গবেষণা উপ-কেন্দ্রে শুক্রবার সকাল ১০টায় "মশলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল" শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়।

উন্নত জাতের দারুচিনি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয় এবং কৃষকদের মাঝে বারি গোলমরিচ-১ এর চারা বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘটে।

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. আশিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। এছাড়া উপস্থিত ছিলেন ড. সেলিম আহমেদ, মো. কামরুল ইসলাম, মো. মাহমুদুর রহমান এবং ড. এইচ এম খায়রুল বাসার।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!