আটোয়ারীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মহান বিজয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রোজ রোববার আটোয়ারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিরুপমা রায়।
সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবির, কৃষি অফিসার মোঃ মোস্তাক আহমেদ এবং ওসি (তদন্ত) ফারুকী।
এছাড়াও সভায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দিনসহ মুক্তিযোদ্ধা কমান্ডের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ।
বক্তারা মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় নিয়ে আলোচনা করেন এবং দিবসটি সফল করতে সবার সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।









