আটোয়ারীতে কমলা বাগান পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রানীগঞ্জে অবস্থিত একটি কমলা বাগান পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। বাগান পরিদর্শনের সময় কমলা বাগানের উদ্যোক্তা মো. হামিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং মোহন মিনজি। পরিদর্শনকালে কর্মকর্তারা বাগানের সার্বিক অবস্থা ও পরিচর্যা কার্যক্রম ঘুরে দেখেন এবং উদ্যোক্তা মো. হামিমের সঙ্গে বাগানের সম্ভাবনা ও বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে ফল চাষ ও কৃষিখাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।









