রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

গাজীপুরে নাশকতার প্রতিবাদে ড্যাবের বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন

গাজীপুরে নাশকতার প্রতিবাদে ড্যাবের বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন
Google পছন্দে যোগ করুন

গাজীপুর পতিনিধি, মোঃ ফরিদ হোসেন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীদের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ( ড্যাব), গাজীপুর জেলা শাখা। গতকাল শনিবার দুপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন ড্যাব নেতৃবৃন্দ।

গোপালগঞ্জে হাসপাতালে ও টুংগীপাড়া থানায় অগ্নিসংযোগসহ বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ ডা: জোবায়দা সুলতানা, প্রধান বক্তা ছিলেন একই হাসপাতালের পরিচালক ডা: মোহাম্মদ কামরুল ইসলাম কামাল। ড্যাব গাজীপুরের আহবায়ক ডা: আলী আকবর পলানের সভাপতিত্বে এবং ড্যাব নেতা আর পি ডা: কামরুল করিমের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, ড্যাব গাজীপুরের সদস্য সচিব ডা: খলিলুর রহমান, ডা: এবিএম সিদ্দিক, ডা: ইউনুস আলী, ডা: শাহজাহান সিরাজ, ডা: এনামুল হক, ডা: মাহবুব হাসান পলাশ, ডা: শরিফুল ইসলাম, সিনিয়র নার্স নাজমা বেগম, সাইফুল ইসলাম প্রমুখ।

ড্যাবের নেতৃবৃন্দ বলেন,হাসপাতাল মানুষের জীবন বাঁচানোর শেষ আশ্রয়স্থল। অসুস্থ ও অসহায় মানুষ সুস্থ হওয়ার সেবা নিতে হাসপাতালে ছুটে আসেন। অথচ সেই হাসপাতালে অগ্নিসংযোগ করে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ জঘন্যতম ও অমানবিক কাজ করেছেন। কোন বিবেকবান মানুষের পক্ষে এমন বর্বরতা মেনে নেয়া যায়না। আমরা এ নিকৃষ্ট কাজের তীব্র প্রতিবাদ জানাই এবং আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করে স্হায়ীভাবে নিষিদ্ধের দাবি জানাই।

Link Copied