রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে আনসার ও ভিডিপি সদস্যদের নাশকতা প্রতিরোধে ব্রিফিং ও আটোয়ারী কার্যালয় পরিদর্শন

পঞ্চগড়ে আনসার ও ভিডিপি সদস্যদের নাশকতা প্রতিরোধে ব্রিফিং ও আটোয়ারী কার্যালয় পরিদর্শন
Google পছন্দে যোগ করুন

পঞ্চগড়ে আনসার ও ভিডিপি সদস্যদের নাশকতা প্রতিরোধে ব্রিফিং ও আটোয়ারী কার্যালয় পরিদর্শন

​নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:

বর্তমান পরিস্থিতিতে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের সর্বোচ্চ সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন রংপুর রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আবদুল আউয়াল।

​আজ ২৯ নভেম্বর দুপুর ২টার দিকে পঞ্চগড় জেলা রেল স্টেশন এলাকায় দায়িত্বরত আনসার ও ভিডিপি সদস্যদের সাথে এক ব্রিফিংয়ে তিনি এই নির্দেশনা দেন। ব্রিফিংকালে নাশকতাকারীদের যেকোনো অপতৎপরতা রুখে দিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন রেঞ্জ কমান্ডার।

​রেল স্টেশন এলাকায় ব্রিফিং শেষে তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কার্যালয়ের সার্বিক কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র এবং সদস্যদের কল্যাণ ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি খোঁজখবর নেন।

​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা কমান্ড্যান্ট মোঃ ফরিদ রহমান, আটোয়ারী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সানোয়ারুল আলম এবং প্রশিক্ষিকা কাজী সাহেরা।

Link Copied