নরসিংদীর মনোহরদীতে ৫ কিলোমিটার সলো ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৭ নভেম্বর) ভোরে মনোহরদী রানার্স কমিউনিটি ও দৌড় প্ল্যাটফর্মের আয়োজনে কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও চৌরাস্তা বাজার থেকে পীরপুর ভাটিপাড়া পর্যন্ত এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হিমেল।
এ সময় উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সোহাগ, মনোহরদী রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা ফজলে হোসেন রাব্বী এবং দৌড় প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা মেহেরাবুল ইসলাম মাসুম।
ম্যারাথন শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে শারীরিক সুস্থতা, শরীরচর্চা ও দৌড়ের প্রতি আগ্রহ বাড়বে।









