রবিবার, ২২ নভেম্বর ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল, র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজারের উখিয়া উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল, র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রদলের নতুন নেতৃবৃন্দ ও মিছিলের অংশ
Google পছন্দে যোগ করুন

উখিয়া উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল, র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকাল ৪ ঘটিগা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মীদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।

এদিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রদলের নেতাকর্মীরা এবং ছাত্রীরা ব্যানার-ফেস্টুন ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে উখিয়া সদর স্টেশনে সমবেত হন। পরে সেখান থেকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বরণ করে নিয়ে একটি বিশাল স্বাগত র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উখিয়া উপজেলা শহীদ মিনার চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি রিদুয়ানুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউল করিম রিয়াদ এবং সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদেরকে নতুন কমিটির নেতৃত্বে মনোনীত করায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাবেশে নেতৃবৃন্দ ছাত্রদলের আদর্শবিরোধী যেকোনো অপতৎপরতা এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

এ সময় নবগঠিত কমিটির সভাপতি রিদুয়ানুর রহমান বলেন, "ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে। আমরা উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত করব এবং শিক্ষার্থীদের ও প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব।

Link Copied