শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা
শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম নাসির উদ্দিন কালু, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মোঃ আব্দুল জব্বার খান, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মান্নান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাদল বেপারী, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব মোর্শেদ টিপু মাদবর, শরীয়তপুর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জাকির হাওলাদার, জেলা যুবদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক বাদল, সাবেক ছাত্রদল নেতা মোঃ খলিলুর রহমান মোল্লা সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিবাদ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন পরে শুভযাত্রাটি শহরের মেইন সড়ক হয়ে পৌরসভা সামনে এসে শেষ হয় পরে প্রধান বক্তা বলেন দেশে নৈরাজ্যের বিরুদ্ধে আমরা মাঠে আছি কেউ যদি নাশকতা করার চেষ্টা করে তাহলে আমরা প্রতিহত করব তারা যেভাবে বিভিন্ন জেলায় গাড়ি ভাঙচুর থেকে শুরু করে বিএনপি নেতাকর্মীদের এবং বিএনপির নেতাদের বাড়িতে অগ্নি সংযোগ করছেন এবং ভারত থেকে ইন্দোন দিচ্ছেন শেখ হাসিনা বাংলাদেশে ভাঙচুর ও নৈরাজ্যের করছেন যুবলীগ ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা









