বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে আওয়ামী লীগের ৫ জন গ্রেপ্তার।

কালিয়াকৈরে আওয়ামী লীগের ৫ জন গ্রেপ্তার।
পুলিশ স্টেশন।
Google পছন্দে যোগ করুন

প্রতিনিধি :নুরুল ইসলাম নাহিদ।

কালিয়াকৈর গাজীপুর।

গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- তারাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (৪৫) ও সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী, (৪৮)। কালিয়াকৈর পৌর ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আহমেদ ইফতি (২১), জেলা ছাত্রলীগের ছাত্র বিষয়ক উপসম্পাদক আসিফ আহমেদ (২১) ও ৮ নং মহল্লা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম সিকদার (৪৬)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানার সামনে এ ঘটনা ঘটে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে গাজীপুর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সফিপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানা সংলগ্ন এলাকায় ঝটিকা মিছিল বের করে নাশকতার চেষ্টা চালায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় মিছিল থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালানোর চেষ্টা করেন মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা। পরে ধাওয়া করে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে বুধবার দুপুরে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে আরও তথ্য উদঘাটনের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

Link Copied