শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

৭ই নভেম্বর মহাসমাবেশ সফল করতে হাকিমপুর হিলিতে গ্রাম পুলিশ দের প্রস্তুতি সম্পন্ন।

ইব্রাহিম হোসেন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪০ pm
২৭
৭ই নভেম্বর মহাসমাবেশ সফল করতে হাকিমপুর হিলিতে গ্রাম পুলিশ দের প্রস্তুতি সম্পন্ন।
৭ই নভেম্বর মহাসমাবেশ সফল করতে হাকিমপুর হিলিতে গ্রাম পুলিশ দের প্রস্তুতি সম্পন্ন।

হাকিমপুর উপজেলা প্রতিনিধি দিনাজপুর।

রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের সাবেক বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত দেশব্যাপী গ্রাম পুলিশ মহাসমাবেশ সফল করতে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, সরকারি উদ্যোগে আয়োজিত দেশের ইতিহাসের প্রথম এই মহাসমাবেশে যোগ দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গ্রাম পুলিশরা,

স্থানীয় সূত্রে জানা গেছে, হাকিমপুর উপজেলায় ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল গ্রাম পুলিশ ও দফাদারদের মহাসমাবেশে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে উপজেলা ও ইউনিয়ন পরিষদ হতে দফায় দফায় প্রস্তুতি সভা ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে, এ উপলক্ষে গ্রাম পুলিশদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

দীর্ঘদিনের বঞ্চনা দূর করা, বেতন-ভাতা বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবিগুলো সরাসরি সরকারের শীর্ষ মহলে তুলে ধরার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে এই সমাবেশের মাধ্যমে।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সারাদেশের প্রায় ৪৭ হাজার গ্রাম পুলিশ সদস্য এই সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে, যেখানে তাদের সুযোগ-সুবিধা ও আইনি ক্ষমতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!