শনিবার, ২১ নভেম্বর ২০২৬

রাতের আঁধারে বদলগাছীতে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি

রাতের আঁধারে বদলগাছীতে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি
Google পছন্দে যোগ করুন

সুবাস চন্দ্র,বদলগাছি (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে গভীর রাতে গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ৫নং কোলা ইউনিয়নের ১৪৯ জি এল ৭০ নং দাগে বনগ্রাম মৌজায় এ চুরির ঘটনা ঘটে।

ডিপ টিউবওয়েলের অপারেটর ওমর ফারুক জানান, ঘটনার রাতে ডিপের কর্মচারীরা রাত দুইটা পর্যন্ত পাহারায় ছিলেন। এরপর তাঁরা বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে মাঠে গিয়ে দেখতে পান, ডিপ টিউবওয়েলের তিনটি ট্রান্সফরমারের ভীতরে থাকা মূল্যবান তামার তার চোর খুলে নিয়ে গেছে।যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ডিপ সংশ্লিষ্টরা।

উল্লেখ্য গত ৫ ই নভেম্বর রাতে একই এলাকায় শালুককুড়ি মৌজার একটি গভীর নলকূপের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছিল। পরপর এমন চুরির ঘটনায় সেচযন্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

এ বিষয়ে জানতে চাইলে বদলগাছি থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link Copied