শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ: আটোয়ারী থেকে ৫৯ সদস্যের ঢাকা যাত্রা, ব্রিফিং করলেন ইউএনও

ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ: আটোয়ারী থেকে ৫৯ সদস্যের ঢাকা যাত্রা, ব্রিফিং করলেন ইউএনও
Google পছন্দে যোগ করুন

​নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:

​আগামী শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর তেজগাঁওস্থ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত "গ্রাম পুলিশ মহাসমাবেশ"। উক্ত মহাসমাবেশে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা থেকে অংশগ্রহণ করতে ৫৯ জন গ্রাম পুলিশ সদস্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

​ শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশেষ বাসযোগে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করেন তারা।

​যাত্রা শুরুর প্রাক্কালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে আটোয়ারী উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিরুপমা রায় গ্রাম পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সফরকালে নিরাপত্তা বজায় রাখা, অনুশাসন মেনে চলা এবং মহাসমাবেশ সফল করার আহ্বান জানান।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আটোয়ারী উপজেলার অংশগ্রহণকারী গ্রাম পুলিশ সদস্যদের নিরাপদ যাতায়াত, যথাসময়ে নিবন্ধন, অবস্থানকালীন সার্বিক নিরাপত্তা এবং সমাবেশ শেষে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে প্রতিনিধি হিসেবে উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ রুস্তম আলীকে দায়িত্ব দিয়ে সাথে পাঠানো হয়েছে।

​গ্রাম পুলিশ সদস্যরা জানান, মহাসমাবেশকে ঘিরে তাদের মাঝে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা বিরাজ করছে। যথাসময়ে ঢাকা পৌঁছে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিয়ে তারা পুনরায় উপজেলায় ফিরে আসবেন বলে আশা ব্যক্ত করেছেন।

Link Copied