সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
পর্যটনকেন্দ্র কুয়াকাটায় গার্ডিয়ান লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের দুই দিনব্যাপী রিজিওন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ৪ ও ৫ সেপ্টেম্বর কুয়াকাটার প্রেসিডেন্ট পার্ক হোটেলে এ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে ফরিদপুর, বরিশাল, কুষ্টিয়া ও খুলনা রিজিওনের প্রায় ২০০ জন সেরা কর্মকর্তা ও কর্মী অংশগ্রহণ করেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান কার্যালয়ের হেড অব সেলস আবু জাফর আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ কে এম শামিউল ইসলাম। এছাড়াও বিভিন্ন রিজিওনের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টগণ, রিজিওন ম্যানেজার, এরিয়া ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার এবং ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা অংশ নেন।
দুই দিনব্যাপী এ সম্মেলনে কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখা সেরা কর্মকর্তা ও কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায় বক্তারা প্রতিষ্ঠানের ব্যবসায়িক অগ্রগতি, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং আগামী দিনে আরও ভালো ব্যবসায়িক সাফল্য অর্জনের বিভিন্ন কৌশল ও দিকনির্দেশনা তুলে ধরেন।
সম্মেলনের মধ্য দিয়ে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।









