টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সমিতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৮ টি পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান জানান, সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরপর ভোট গণনার কার্যক্রম শুরু হয়। রাত ২ টায় ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হয়।
এতে দেখা যায়, সভাপতি পদে মুহাম্মদ হাসান আলী ৩০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার তাহাজ্জত হোসেন ২৯৩ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে মুহাম্মদ আব্দুস ছামাদ, মো. আমিনুল ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহবুব, মসলিম উদ্দিন, মুহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ হারুন অর রশিদ এবং মোহাম্মদ হায়াত মাহমুদ খান নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ আঃ বাছেদ ৪২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জহুরুল হক শামীম ২৪৪ ভোট পেয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল মোমেন ৩৯৯ ভোট এবং মোহাম্মদ ছাইফুল ইসলাম ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. উজ্জ্বল হোসেন ৩৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে মো. রুহুল আমিন কমরেড ৩৩১ ভোট প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. মনিনুল হক মিলন ৫১৫ ভোট দপ্তর সম্পাদক পদে মো. এনামুল হক ৪২১ ভোট সমাজকল্যাণ সম্পাদক পদে মো. ইয়ামিন হাসান ৩৬৬ ভোট মহিলা বিষয়ক সম্পাদক পদে উম্মে সোনিয়া ৪৯৯ ভোট সহ-দপ্তর সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম ৩৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মো. মঈন উদ্দিন মঈন, আইন সম্পাদক পদে মো. জামাল উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে বছির উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. রেজাউল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. হাবিবুর রহমান এবং সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মো. খোকন সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটির মাধ্যমে ঘাটাইল উপজেলার শিক্ষকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, অধিকার আদায় এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।