রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

মিরসরাইয়ে ৩৫০০ শিক্ষার্থীর মেধাবৃত্তি পরীক্ষা, কেন্দ্র পরিদর্শন করলেন নুরুল হুদা হামীদি

মিরসরাইয়ে ৩৫০০ শিক্ষার্থীর মেধাবৃত্তি পরীক্ষা, কেন্দ্র পরিদর্শন করলেন নুরুল হুদা হামীদি
Google পছন্দে যোগ করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষক ফেডারেল মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় ৩ হাজার ৫০০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের হলকক্ষে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা মেধা যাচাইয়ের এ পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমির ও বারইয়ারহাট পৌরসভার মেয়র পদপ্রার্থী মাওলানা নুরুল হুদা হামীদি। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতের অর্থ সম্পাদক মো. আবদুল গফর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সাধারণ সম্পাদক রেদোয়ানুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে তাঁরা পরীক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি এবং পরীক্ষা পরিচালনার কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন তাঁরা।

আয়োজকদের এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, শিক্ষক ফেডারেল মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এ মিরসরাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

Link Copied