শরীয়তপুর জেলা প্রতিনিধি: মোঃ রতন মোল্লা
শরীয়তপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন পাওয়ায় জেলাজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে শরীয়তপুর জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের খবরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন। এ সময় তাঁরা একে শরীয়তপুর জেলার শিক্ষা, উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।
নেতাকর্মীরা বলেন, শরীয়তপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে। পাশাপাশি নতুন প্রজন্মের জন্য উচ্চশিক্ষা ও গবেষণার নতুন দ্বার উন্মোচিত হবে। এর মাধ্যমে শরীয়তপুরের আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে আনন্দ ভাগাভাগি করেন এবং সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। এ সময় মোঃ জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে বিএনপির নেতা মাহবুব মোর্শেদ টিপু ২৮ শে অক্টোবর আন্দোলনের ডাক দিয়েছেন আমি ফোন করে তাকে বললাম ভাই আসেন আমরা ঢাকায় যেয়ে মাননীয় হুইপ মিয়া নুরুউদ্দিন অপুর সঙ্গে কথা বলে এটা কে সমাধান করি তিনি আমার কথা না শুনে আবারও নতুন করে কর্মসূচি ঘোষণা দেন তাই আমি এই নেতার বহিষ্কারের দাবি জানাচ্ছি