রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

মনোহরদীতে হাফেজ শিক্ষার্থীদের পাগড়ী প্রদান অনুষ্ঠিত

মনোহরদীতে হাফেজ শিক্ষার্থীদের পাগড়ী প্রদান অনুষ্ঠিত
Google পছন্দে যোগ করুন

নরসিংদীর মনোহরদীতে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী হাফেজ শিক্ষার্থীদের পাগড়ী পরিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার(১৪ নভেম্বর) সকালে মনোহরদী পৌরসভার চকমাধবদী এলাকায় অবস্থিত মোহাম্মাদিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ মনোহরদী শাখার সভাপতি ফারুক আহমেদ প্রধান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাগর, তথ্য ও সম্প্রচার বিষয়ক সম্পাদক মাওলানা এমরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মারুফ আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা হাদিউল ইসলামসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ধরনের উদ্যোগ হাফেজ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার পাশাপাশি পবিত্র কোরআনের শিক্ষা ও দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Link Copied