বুধবার, ১১ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শুধু উচ্চশিক্ষিত নয়, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে—আজিজুর রহমান বিদ্যুৎ

মো. মহিউদ্দিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ pm
১
শুধু উচ্চশিক্ষিত নয়, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে—আজিজুর রহমান বিদ্যুৎ

শাজাহানপুর প্রতিনিধি:

শুধু উচ্চশিক্ষিত হলেই হবে না, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষা একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার প্রধান হাতিয়ার। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং দেশ পরিচালনার নেতৃত্ব দেবে। তাই পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, সততা ও দেশপ্রেমের চর্চা করতে হবে বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।

বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইসলামীয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জীবনে বড় হতে হলে শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম ও অধ্যবসায় থাকতে হবে। সময়ের সঠিক ব্যবহার করতে হবে, শিক্ষকদের সম্মান করতে হবে এবং বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখতে হবে। ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়াও জীবনের অন্যতম বড় সাফল্য।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাহীন সানি, যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, গোহাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন এবং সাবেক আহ্বায়ক ও প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য মিজানুর রহমান মতিন কাজী।

কলেজের প্রভাষক শহিদুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য সাইফুল ইসলাম তোতা, আব্দুর রহিম, শিরিন বিবি, দাতা সদস্য হারুন অর রশিদ বুলবুল, শিক্ষক প্রতিনিধি রহেদুল ইসলাম, শামীমা আরজু, রবীন্দ্রনাথ শীলসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!