সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

মোঃএমরুল ইসলাম
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৯ pm
২৭
মনোহরদীতে ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

নরসিংদী মনোহরদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৪ জন ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৩৩ জনসহ মোট ১৮৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল।

বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে ২০২৬ সালের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৪ জন এবং ২০২৫ সালের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৩৩ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!