বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিতিশ চন্দ্র বর্মন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ pm
১৬
আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি ঃ

পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালী, অগ্নিকান্ড ও ভুমিকম্পে প্রস্তুতি বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালী বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে পরিষদ চত্বরেই নবাগত উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রশান্ত কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবির, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান,, উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, আটোয়ারী ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মোঃ হারুন উর রশিদ সহ শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা অগ্নিকান্ড ও ভুমিকম্পে প্রস্তুতি বিষয়ক বিভিন্ন মহড়া প্রদর্শনের মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয়। #

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!