বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আন্তঃনগর ট্রেনের স্টপেজ ঘিরে কুমারখালী রেলস্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্নতা

মোঃ লিটন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ pm
১৩
আন্তঃনগর ট্রেনের স্টপেজ ঘিরে কুমারখালী রেলস্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্নতা
ছবি: কুমারখালী রেলস্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ চলাকালে তোলা

কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনে ১৫ই অক্টোবর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের প্রথম স্টপেজ‌ উপলক্ষে স্টেশন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াসের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেন গণঅধিকার, যুব অধিকার, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী, স্কাউট শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এ সময় গণঅধিকার পরিষদ কুমারখালী উপজেলা শাখার সভাপতি সাধক হারুন, ছাত্র অধিকার পরিষদ কুমারখালী উপজেলা শাখার সভাপতি রকি আহমেদ, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাংবাদিক এম এ ওহাব ও হাবিব চৌহান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্কাউট শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরিষ্কার পরিচ্ছন্ন কাজের পাশাপাশি স্টেশনের সৌন্দর্য বৃদ্ধিতে রং করা ও অবৈধ দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!