বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নিরাপদ সড়ক নিশ্চিতে কুমারখালীতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মোঃ লিটন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ pm
২৪
নিরাপদ সড়ক নিশ্চিতে কুমারখালীতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ছবি: সচেতনতামূলক সভা চলাকালে তোলা

"নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ) কুষ্টিয়া সার্কেলের আয়োজনে কুমারখালী সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় কুমারখালী সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোস কুমার মদক এর সভাপতিত্বে বিআরটি এর মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে নিরাপদ সড়ক চাই কুষ্টিয়া জেলা শাখার প্রধান উপদেষ্টা এ্যাড. শামীম উল হাসান অপু, সাধারণ সম্পাদক শাহরিয়া ইমন রুবেল, শিক্ষক রোকনুজ্জামান, কুমারখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মনোয়ার হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় অতিথিদের বক্তব্য এবং প্রজেক্টরে প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদে সড়ক চলাচল ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করা হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!