বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে পৌর মেয়র প্রার্থীর আর্থিক সহায়তা প্রদান

মোঃ লিটন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ pm
৩৭
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে পৌর মেয়র প্রার্থীর আর্থিক সহায়তা প্রদান
ছবি: ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে মেয়র প্রার্থীর কথোপকথন চলাকালে তোলা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের এলঙ্গী রেলপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও আসবাবপত্র পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী রিপন হোসেন ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মেয়র পদপ্রার্থী রিপন হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে এবং তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন । এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন । পাশাপাশি পরিবারটিকে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন ।

উল্লেখ্য যে গত ৫ অক্টোবর ভোর আনুমানিক ৪টার দিকে এলঙ্গী রেলপাড়া এলাকার দিন মুজুর হাসানের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহুত্যেই হাসানের পরিবারের মাথা গোজার মত একমাত্র সম্বল ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায় ।

ঘটনাটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রবাসীদের নজরে আসে । পরে তাঁদের কয়েকজন ক্ষতিগ্রস্ত পরিবারটিকে নগদ অর্থ সহায়তা দিয়ে সহযোগিতা করেন । এরই ধারাবাহিকতায় রিপন পরিবারটির পাশে দাঁড়ান ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!