আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে বাগেরহাটে র্যালি ও আলোচনা সভা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিট।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় বাগেরহাটের স্বাধীনতা উদ্যান থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে এসি লাহা মিলনায়তনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শেখ মোস্তাহিদুল আলম রবি, কার্যনির্বাহী সদস্য রেহেনা পারভীন লাকি, আজমিরা খাতুন, নার্গিস আক্তার ইভা ও মোঃ আল-আমীন সরদার, আজীবন সদস্য আব্দুল্লাহ বনি, সাংবাদিক আলী আকবর টুটুল, ইউনিট লেভেল অফিসার তাহেরা খাতুন এবং ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মামুনুর রশীদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিডিআরআরএনসিএ প্রকল্পের ফাইন্যান্স ও অ্যাডমিন অফিসার মোনালিসা রুপা, রেসপন্সিভ বাংলাদেশ প্রকল্পের প্রজেক্ট অ্যাসোসিয়েট মোঃ শরিফুল ইসলাম জুয়েল, সাবেক যুব প্রধান মোঃ নাইমুর রহমান, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান রাকিবুল ইসলামসহ ইউনিটের অন্যান্য যুব সদস্য।
এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ও মহড়ায় অংশ নেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা।
দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে দিবসটি উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়। দুর্যোগের আগাম প্রস্তুতি, ঝুঁকি সম্পর্কে সচেতনতা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব বলে সংশ্লিষ্টরা মনে করেন।