আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে ভূরুঙ্গামারীতে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের আগুন নেভানোর বিভিন্ন কৌশল হাতে-কলমে দেখান। পাশাপাশি ভূমিকম্পের সময় করণীয় এবং দুর্যোগের সময় উদ্ধার কার্যক্রম পরিচালনার পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, আইসিটি কর্মকর্তা আশরাফুল আলম, উপসহকারী প্রকৌশলী তন্ময় কুমার দত্ত এবং নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আব্দুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।