বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

মোঃ সুমন খান.মাল্টিমিডিয়া রিপোর্টার. গলাচিপা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ pm
৯
গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম সগীর, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আকরামুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা, সদস্য সচিব আলতাফ হোসেন খান, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব মিয়া, মো. আশ্রাফুজ্জামান ও আব্দুস সোবাহান, পৌর বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খান, জেলা যুবঅধিকার পরিষদের সহসভাপতি মো. মহিবুল্লাহ এনিম, সিপিপ ইউনিট টিম লিডার তারিকুর রহমান জাফরসহ আরো অনেকে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!