শনিবার, ১০ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাসন থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১১ আসামি গ্রেফতার

মোঃ ফরিদ হোসেন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ pm
৮
বাসন থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১১ আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি: মোঃ ফরিদ হোসেন

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার এজাহারনামীয় আসামি, সন্দেহভাজন আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি ও প্রসিকিউশনের আসামিসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের ৯ অক্টোবর ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের অভিযান সূত্রে জানা যায়, অস্ত্র মামলা, ডাকাতির প্রস্তুতি মামলা, মারামারি মামলা, জিআর মামলার ওয়ারেন্ট এবং জিএমপি অধ্যাদেশের আওতায় পরিচালিত প্রসিকিউশনসংক্রান্ত ঘটনায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয়

অস্ত্র মামলার এজাহারনামীয় আসামি

১। আসাদুজ্জামান আসলাম মিয়া (৩৫)। তাঁর স্থায়ী ঠিকানা মাদারীপুর জেলার কালকিনী থানার গোপালপুর (বেপারীবাড়ি)। তিনি বর্তমানে গাজীপুরের গাছা থানাধীন কোনাপাড়া এলাকায় জুয়েল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

২। মোঃ ফজলু মিয়া ওরফে তোতলা ফজলু (৪০)। তাঁর স্থায়ী ঠিকানা গাজীপুরের বাসন থানাধীন চানপাড়া এলাকা।

৩। মোঃ রিপন মিয়া (৩০)। তাঁর স্থায়ী ঠিকানা টঙ্গী পূর্ব থানাধীন এরশাদ নগরের বাস্তহারা এলাকা। তিনি বর্তমানে বাসন সড়কের হক মার্কেট এলাকায় বসবাস করতেন।

ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি

৪। রিপন (২৩)। তাঁর স্থায়ী ঠিকানা শেরপুর সদর থানার বাকেরকান্দা গ্রাম। তিনি বর্তমানে বাসন থানাধীন চান্দনা এলাকায় রুবেলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

৫। মোঃ জহির (২৩)। তাঁর স্থায়ী ঠিকানা শেরপুর জেলার শ্রীবর্দী থানার বাইডাঙ্গা গ্রাম। তিনি বর্তমানে চান্দনা এলাকার বৌ বাজারে মোঃ আহসানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

৬। মোছাঃ বকুলী আক্তার নুপুর (২৫)। তাঁর স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার মসকুরা গ্রাম। তিনি বর্তমানে গাজীপুর মহানগরের সদর থানাধীন লক্ষীপুরা এলাকায় বসবাস করতেন।

মারামারি মামলার এজাহারনামীয় আসামি

৭। মোঃ হাফিজুর রহমান (২৩)। তাঁর স্থায়ী ঠিকানা গাজীপুরের গাছা থানাধীন কামারজুরী গ্রাম। তিনি বর্তমানে বাসন থানাধীন ভিটিপাড়া এলাকায় বসবাস করতেন।

জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি

৮। মোঃ ইয়াসিন আরাফাত রজিন (২৪)। তাঁর স্থায়ী ঠিকানা ঝালকাঠি সদর থানার বাউকাঠী গ্রাম। তিনি বর্তমানে বাসন থানাধীন তেলীপাড়া এলাকায় ১০ তলা ভবনের পেছনে আনোয়ার ম্যানেজারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

৯। জহুরুল ওরফে মেজর (৫০)। তাঁর স্থায়ী ঠিকানা গাজীপুরের বাসন থানাধীন নাওজুরি গ্রাম।

জিএমপি অধ্যাদেশসংক্রান্ত প্রসিকিউশন মামলার আসামি

১০। মোঃ সবুজ (২৪)। তাঁর স্থায়ী ঠিকানা কুড়িগ্রাম জেলার উলিপুর থানার সরবদি গ্রাম। তিনি বর্তমানে বাসন থানাধীন তালতলা এলাকায় সাত্তার চেয়ারম্যানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

১১। মোঃ বেলায়েত (২৭)। তাঁর স্থায়ী ঠিকানা মাদারীপুর সদর থানার উত্তর কাউয়াপুরী গ্রাম। তিনি বর্তমানে বাসন থানাধীন চান্দনা চৌরাস্তায় জাহিদ হোসেনের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

পুলিশের পক্ষ থেকে জানানো তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত ১১ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!