শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বোয়ালমারীর সাতৈর ইউপি পরিদর্শনে বিভাগীয় কমিশনার

মামুন মিঞা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ pm
৭
বোয়ালমারীর সাতৈর ইউপি পরিদর্শনে বিভাগীয় কমিশনার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও ঢাকা বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) তিনি সাতৈর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুর আমন্ত্রণে তিনি পরিষদে যান।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন ও সেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কেও তথ্য নেন।

সাতৈর ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত পরিচালনায় ফরিদপুর জেলায় প্রথম স্থান অর্জন করায় সন্তোষ প্রকাশ করেন বিভাগীয় কমিশনার। এ জন্য তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মাজহারুল ইসলাম, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈম, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!