শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গলাচিপায় নিষেধাজ্ঞার প্রথম দিনেই চন্দনা ইলিশ জব্দ। অভিযুক্তদের মুচলেকায় ছাড়।

মোঃ সুমন খান.মাল্টিমিডিয়া রিপোর্টার. গলাচিপা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ pm
৯
গলাচিপায় নিষেধাজ্ঞার প্রথম দিনেই চন্দনা ইলিশ জব্দ। অভিযুক্তদের মুচলেকায় ছাড়।

পটুয়াখালীর গলাচিপায় নিষেধাজ্ঞার প্রথম দিনেই বিক্রির উদ্দেশ্যে নেওয়া চন্দনা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ। বুধবার দিনগত রাত দেড়টার সময় উপজেলার গুরিন্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ব্যবসায়ী মো. ইছা ও আল আমিন ইঞ্জিনচালিত টমটমযোগে মাছগুলো গলাচিপায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ সময় সাংবাদিক ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিষয়টি পুলিশ ও উপজেলা মৎস্য অফিসের নজরে আসে। পরে পুলিশ ও মৎস্য অফিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাছগুলো জব্দ করেন এবং ওই দুই মাছ ব্যবসায়ীকে আটক করেন।

পরে জব্দ করা মাছ পরীক্ষা-নিরীক্ষা করে ইলিশ না হওয়ায় আটক দুই ব্যবসায়ীর কাছ থেকে মুচলেকা নেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়। এদিকে, জব্দ করা চন্দনা মাছ বৃহস্পতিবার দুপুরে গলাচিপা থানা প্রাঙ্গণ থেকে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে বিতরণ করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয় নিষেধাজ্ঞা চলাকালে মাছের অবৈধ আহরণ, পরিবহন ও বিক্রি বন্ধে মৎস্য বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।

তবে সংশ্লিষ্টরা মনে করেন নিষেধাজ্ঞা কার্যাকরভাবে বাস্তবায়ন করা গেলে ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং দেশের মৎস্য সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!