শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মা ইলিশ রক্ষায় পদ্মাপাড়ের জেলেদের ২৫ কেজি করে বিজিএফ চাল বিতরণ: শিবচরে প্রজনন মৌসুমের সচেতনতা সভা অনুষ্ঠিত।

মোঃ শামীম আহমেদ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ pm
২৭
মা ইলিশ রক্ষায় পদ্মাপাড়ের জেলেদের ২৫ কেজি করে বিজিএফ চাল বিতরণ: শিবচরে প্রজনন মৌসুমের সচেতনতা সভা অনুষ্ঠিত।

শিবচর উপজেলা প্রতিনিধি

জাতীয় সম্পদ ও ঐতিহ্যবাহী রূপালী ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং প্রজনন সুরক্ষায় আগামী ০৮ থেকে ২৯ অক্টোবর (২২ দিন) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’। এ উপলক্ষে মাদারীপুরের শিবচরে জেলেদের মাঝে সচেতনতা সভা এবং প্রজনন মৌসুমে বিজিএফ (চাল) মানবিক সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ ০৮ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ০৯:০০ টায় শিবচরের চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রশাসক মিস মার্জিয়া আক্তার।

শিবচর উপজেলার মোট ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২৭৯৮ জন নিবন্ধিত জেলের বিপরীতে প্রাথমিক ধাপে নির্ধারিত তালিকার ১৫১ জনের মধ্যে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী দিনে চরজানাজাত ইউনিয়নের ১৫১ জন জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নের কার্ডধারী জেলেদের মাঝেও এই চাল পৌঁছানো হবে।

প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, “একটি ছোট ইলিশ প্রজনন করতে পারলে সেখান থেকে প্রায় দেড় লাখ এবং দুই কেজির বেশি ওজনের বড় ইলিশ থেকে ২০ লাখ পর্যন্ত পোনা পাওয়া সম্ভব। নদী ও জলাশয়ের সম্পদ মূলত জেলেদেরই সম্পদ। এই ২২ দিন কষ্ট করে আপনারা প্রজননের সুযোগ দিলে মাছের উৎপাদন বহুগুণ বাড়বে, যা দিনশেষে জেলেদের ভাগ্যো উন্নয়ন ঘটাবে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ ও জিআই পণ্য। বিশ্বের মোট উৎপাদনের ৭০ শতাংশ ইলিশ বাংলাদেশেই উৎপাদিত হয়। এই সম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে মাদারীপুর-১ (২১৮) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব সাঈদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, “আমাদের জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় নদী ও প্রজনন এলাকায় কোনপ্রকার ছাড় দেওয়া হবে না। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ইলিশের অভয়াশ্রমে আইন মেনে চলব এবং দেশের এই বড় সম্পদকে রক্ষা করব।

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো: খালেদ কনক বলেন, “ইলিশ রক্ষা কোনো একক সংস্থার কাজ নয়, একে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। বাজারে জাটকা কেনাবেচা ও রান্নাবান্না বন্ধ রাখতে পারলে অভিযান চালানো ছাড়াই প্রজনন নিশ্চিত করা সম্ভব।

সচেতনতা সভা ও চাল বিতরণ অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক জনাব ডা: মো: বায়োজিদ রহমান, মাদারীপুরের পুলিশ সুপার জনাব মো: ফজলে এলাহী, ঢাকা বিভাগের মৎস্য পরিচালক জনাব মো: আহসান হাবীব খান, জেলা মৎস্য কর্মকর্তা জনাব প্রশান্ত কুমার সরকার, বিএমবি মাদারীপুর যুগ্ম আহ্বায়ক জনাবা নাদিয়া চৌধুরী, শিবচর উপজেলা নির্বাহী অফিসার জনাব এইচ. এম. ইবনে মিজান, শিবচর সহকারী কমিশনার (ভূমি) মো: নাসির উদ্দিন, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, হাজী আব্দুল মান্নান খান (সভাপতি, পৌর কমিউনিটি পুলিশিং) এবং পৌর বিএনপির আহ্বায়ক মোতালেব দেওয়ান ও সদস্য সচিব মো: জসিমসহ স্থানীয় প্রশাসনিক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!